উক্ত সমাজতাত্ত্বিক প্রত্যয়টি ছাড়া পৃথিবীর কোনো সমাজকে কল্পনা করা যায় না- তুমি কি এই বক্তব্যের সাথে একমত? তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: "উক্ত সমাজতাত্ত্বিক প্রত্যয়টি অর্থাৎ সামাজিক স্তরবিন্যাস প্রত্যয়টি ছাড়া পৃথিবীর কোনো সমাজকে কল্পনা করা যায় না- আমি এ বক্তব্যের সাথে একমত। সমাজবিজ্ঞানে সামাজিক স্তরবিন্যাস প্রত্যয়টি দ্বারা সমাজে বসবাসকারী বিভিন্ন শ্রেণি বা পেশার মানুষকে বোঝানো হয়। স্তরবিন্যাস বলতে বোঝায় স্তরগুলো সজ্জিত বা বিন্যস্ত। অর্থাৎ সামাজিক স্তরবিন্যাস হলো সমাজের ব্যক্তি, গোষ্ঠী বা শ্রেণির উঁচু-নীচু অবস্থান বা বিন্যাস ব্যবস্থা। মানব সমাজের প্রতিটি পর্যায়ে সামাজিক স্তরবিন্যাস বিদ্যমান। সমাজবিজ্ঞানী 'সরোকিন' এর ভাষায় বলা যায় পৃথিবীর ইতিহাসে এমন কোনো সমাজ নেই, যা পুরাপুরি সাম্যের ওপর প্রতিষ্ঠিত। তিনি আরও বলেন, সামাজিক স্তরবিন্যাস বলতে জনসংখ্যাকে পর্যায়ক্রমে বিভক্তকরণ বোঝায়। সামাজিক স্তরবিন্যাস হচ্ছে সামাজিক সম্পর্কের স্তরবিন্যাস। সামাজিক স্তরবিন্যাস সার্বজনীন ও চিরন্তন। অতীতে এমন কোনো সমাজ ছিল না যেখানে কোনো স্তরবিন্যাস ছিল না। আদিম সমাজেও এটি লক্ষ করা যায়। তাই আমার মতবাদের সপক্ষে যুক্তি দাঁড় করাতে পারি যে আদিম সমাজ থেকে আধুনিক সমাজ পর্যন্ত সব সমাজেই স্তরবিন্যাসের বিভিন্ন রূপ দেখা যায়। তাই সমাজতাত্ত্বিক প্রত্যয়টিতে সামাজিক স্তরবিন্যাস ছাড়া পৃথিবীর কোনো সমাজই কল্পনা করা যায় না।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উক্ত সমাজতাত্ত্বিক প্রত্যয়টি ছাড়া পৃথিবীর কোনো সমাজকে কল্পনা করা যা…
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর