'সামাজিক স্তরবিন্যাস সর্বজনীন'- কথাটি বুঝিয়ে লেখো।
উত্তর: সামাজিক স্তরবিন্যাস চিরন্তন ও সর্বজনীন। সমাজজীবনের সূচনা থেকেই সামাজিক স্তরবিন্যাস ছিল। মানবসভ্যতার ইতিহাসে এমন কোনো সমাজব্যবস্থার পরিচয় পাওয়া যায় না, যা পরিপূর্ণভাবে সাম্যের ওপর প্রতিষ্ঠিত ছিল। আদিম মানুষের জীবনেও দলপতির প্রভাব প্রতিপত্তি ছিল। তাই স্তরমুক্ত সমাজ কল্পনাতীত। কালের বিবর্তনে সামাজিক স্তরবিন্যাস ধারায় পরিবর্তন ঘটেছে, কিন্তু কখনোই এ ব্যবস্থা বিলুপ্ত হয়নি। তাই বলা হয়, সামাজিক স্তরবিন্যাস সর্বজনীন।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
'সামাজিক স্তরবিন্যাস সর্বজনীন'- কথাটি বুঝিয়ে লেখো।
উত্তর