নারী-পুরুষের সাংস্কৃতিক বিভাজন বলতে কী বোঝায়?
উত্তর: নারী-পুরুষের সাংস্কৃতিক বিভাজন বলতে জেন্ডারকে বোঝায়। বিংশ শতকের মাঝামাঝি থেকে জেন্ডার প্রত্যয়টি নারী-পুরুষের সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক বোঝানোর জন্য ব্যবহৃত হচ্ছে। সমাজবিজ্ঞানীদের মতে, জেন্ডার হচ্ছে সামাজিকভাবে গড়ে ওঠা নারী-পুরুষের পরিচয় এবং সমাজ কর্তৃক আরোপিত পুরুষ ও নারীর ভূমিকা, যা পরিবর্তনশীল। নারী ও পুরুষের সামাজিক আচার-আচরণ কীরূপ হবে তা জেন্ডার ধারণাই নির্ধারণ করে। এ জন্যই নারী-পুরুষের সাংস্কৃতিক বিভাজন বলতে জেন্ডারকেই বোঝানো হয়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
নারী-পুরুষের সাংস্কৃতিক বিভাজন বলতে কী বোঝায়?
উত্তর