উদ্দীপকে সামাজিক অসমতার কোন ধরনটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সামাজিক অসমতার বয়স বৈষম্যবাদ ধরণটি প্রতিফলিত হয়েছে। বয়স বৈষম্যবাদ বলতে বয়সের কারণে কোনো বয়সগোষ্ঠী বা তার কোনো সদস্যদের প্রতি নেতিবাচক ধ্যান-ধারণা বা মনোভাব পোষণ ও তার সাথে বৈষম্যমূলক আচরণ করাকে বোঝায়। বয়স বিদ্বেষী ব্যক্তি বা সমাজ প্রবীণকে জৈবিক ও সামাজিকভাবে অযোগ্য মনে করে। অনেক সময় বয়সে নবীনদের প্রতিও এই মনোভাব পোষণ করা হয়। তবে সাধারণত প্রবীণদের প্রতিই বৈষম্যমূলক মনোভাব বেশি পরিলক্ষিত হয়। বয়স বৈষম্যবাদকে এমন একটি প্রক্রিয়া হিসেবে দেখা হয় যার মাধ্যমে বয়সের কারণে প্রবীণের প্রতি বদ্ধমূল ধারণা পোষণ ও বৈষম্যমূলক আচরণ করা হয়। যেমনটি উদ্দীপকের ঘটনায় দেখা যায়। উদ্দীপকে দেখতে পাই, করিম মিয়া নিজের যৌবনে একজন নির্মাণ শ্রমিক হিসেবে অনেক প্ররিশ্রম করেছেন। কিন্তু পঞ্চাশের দোরগোড়ায় এসে শরীরে তেমন জোর পান না। ফলে কেউ তাকে কাজে নেয় না। অর্থাৎ তিনি বয়সের প্রেক্ষিতে কাজ পাওয়ার ক্ষেত্রে বৈষম্যের সম্মুখীন হয়েছেন, যা উপরে আলোচিত বয়স বৈষম্যের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে সামাজিক অসমতার বয়স বৈষম্যবাদ ধারণাটি প্রতিফলিত হয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সামাজিক অসমতার কোন ধরনটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর