শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের অবস্থা নিরসনে কোন ধরনের নিরাপত্তা কর্মসূচি গ্রহণ করা যুক্তিসংগত বলে মনে কর? বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের অবস্থা তথা বয়স বৈষম্যবাদ নিরসনে সামাজিক সেবা কর্মসূচি গ্রহণ করা যুক্তিসঙ্গত বলে আমি মনে করি। সামাজিক সেবা হলো সামাজিক নিরাপত্তার সেই অংশ যেখানে সকল নাগরিকের জন্য প্রয়োজন মানিক সেবা প্রদান করা হয়। যেমন-বেকার ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, কল্যাণ তহবিল ইত্যাদি। এসব সেবা প্রদানের ফলে রাষ্ট্রে বসবাসকারী নাগরিকদের মধ্যে আর্থসামাজিক ভারসাম্য সৃষ্টি হয়। বয়সের ভারে যেসকল মানুষ কাজ করতে অক্ষম তাদের জন্য সামাজিক নিরাপত্তামূলক সেবা জীবনযাপনের পাথেয় হিসেবে কাজ করে। সর্বোপরি সামাজিক নিরাপত্তামূলক সেবা অক্ষম ও বিপন্ন মানুষের মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে ন্যূনতম জীবনমান বজায় রাখতে সাহায্য করে। উদ্দীপকে দেখা যায়, বয়সের ভারে শরীরে জোর না পাওয়ায় করিম মিয়া কোনো কাজ পান না। এ কারণে জীবিকার তাগিদে বাধ্য হয়ে তিনি বিভিন্ন বাস স্টপেজে ভিক্ষা করেন। উপরে আলোচিত সামাজিক সেবা কর্মসূচির মাধ্যমে এসকল অসাহায় মানুষের মৌলিক চাহিদা পূরণ করা সম্ভব। সামাজিক সেবার আওতায় বয়স্ক ভাতা বা পঙ্গু ভাতা পেলে তারা ভিক্ষা করার পরিবর্তে সম্মানের সহিত জীবনযাপন করতে পারবে। উপরের আলোচনার প্রেক্ষিতে তাই বলা যায়, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সামাজিক সেবা দানের মাধ্যমে উদ্দীপকের মতো পরিস্থিতি নিরসন করা সম্ভব।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের অবস্থা নিরসনে কোন ধরনের নিরাপত্তা কর্মসূচি গ্রহণ করা যুক্…

উদ্দীপক

যৌবনে করিম মিয়া একজন নির্মাণ শ্রমিক হিসেবে অনেক পরিশ্রমের কাজ করেছেন। পঞ্চাশের দোরগোড়ায় এসে শরীরে এখন আর তেমন জোর পান না। এ কারণে তাকে কেউ কাজেও নিতে চান না। জীবিকার তাগিদে বাধ্য হয়ে তিনি বিভিন্ন বাস স্টপেজে ভিক্ষা করেন। সেখানে তার সাথে বিভিন্ন বয়সের অন্ধ, পঙ্গু ও অসুস্থ ভিক্ষুকও ভিক্ষা করেন।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025

উত্তর

Kin শব্দের অর্থ জ্ঞাতি বা আত্মীয়স্বজন।

উত্তর

সামাজিকীকরণ একটি চলমান প্রক্রিয়া। শৈশবে এ সামাজিকীকরণ প্রক্রিয়া শুরু হয়ে আজীবন চলতে থাকে। পরিবর্তনশীল সমাজের সাথে খাপ খাইয়ে চলতে মানুষকে প্রতিনিয়তই সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। একমাত্র মৃত্যুর মধ্য দিয়েই সামাজিকীকরণের পরিসমাপ্তি ঘটে। তাই সামাজিকীকরণকে একটি জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয়ে থাকে।

উত্তর

উদ্দীপকে সামাজিক অসমতার বয়স বৈষম্যবাদ ধরণটি প্রতিফলিত হয়েছে। বয়স বৈষম্যবাদ বলতে বয়সের কারণে কোনো বয়সগোষ্ঠী বা তার কোনো সদস্যদের প্রতি নেতিবাচক ধ্যান-ধারণা বা মনোভাব পোষণ ও তার সাথে বৈষম্যমূলক আচরণ করাকে বোঝায়। বয়স বিদ্বেষী ব্যক্তি বা সমাজ প্রবীণকে জৈবিক ও সামাজিকভাবে অযোগ্য মনে করে। অনেক সময় বয়সে নবীনদের প্রতিও এই মনোভাব পোষণ করা হয়। তবে সাধারণত প্রবীণদের প্রতিই বৈষম্যমূলক মনোভাব বেশি পরিলক্ষিত হয়। বয়স বৈষম্যবাদকে এমন একটি প্রক্রিয়া হিসেবে দেখা হয় যার মাধ্যমে বয়সের কারণে প্রবীণের প্রতি বদ্ধমূল ধারণা পোষণ ও বৈষম্যমূলক আচরণ করা হয়। যেমনটি উদ্দীপকের ঘটনায় দেখা যায়। উদ্দীপকে দেখতে পাই, করিম মিয়া নিজের যৌবনে একজন নির্মাণ শ্রমিক হিসেবে অনেক প্ররিশ্রম করেছেন। কিন্তু পঞ্চাশের দোরগোড়ায় এসে শরীরে তেমন জোর পান না। ফলে কেউ তাকে কাজে নেয় না। অর্থাৎ তিনি বয়সের প্রেক্ষিতে কাজ পাওয়ার ক্ষেত্রে বৈষম্যের সম্মুখীন হয়েছেন, যা উপরে আলোচিত বয়স বৈষম্যের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে সামাজিক অসমতার বয়স বৈষম্যবাদ ধারণাটি প্রতিফলিত হয়েছে।

উত্তর

উদ্দীপকের অবস্থা তথা বয়স বৈষম্যবাদ নিরসনে সামাজিক সেবা কর্মসূচি গ্রহণ করা যুক্তিসঙ্গত বলে আমি মনে করি। সামাজিক সেবা হলো সামাজিক নিরাপত্তার সেই অংশ যেখানে সকল নাগরিকের জন্য প্রয়োজন মানিক সেবা প্রদান করা হয়। যেমন-বেকার ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, কল্যাণ তহবিল ইত্যাদি। এসব সেবা প্রদানের ফলে রাষ্ট্রে বসবাসকারী নাগরিকদের মধ্যে আর্থসামাজিক ভারসাম্য সৃষ্টি হয়। বয়সের ভারে যেসকল মানুষ কাজ করতে অক্ষম তাদের জন্য সামাজিক নিরাপত্তামূলক সেবা জীবনযাপনের পাথেয় হিসেবে কাজ করে। সর্বোপরি সামাজিক নিরাপত্তামূলক সেবা অক্ষম ও বিপন্ন মানুষের মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে ন্যূনতম জীবনমান বজায় রাখতে সাহায্য করে। উদ্দীপকে দেখা যায়, বয়সের ভারে শরীরে জোর না পাওয়ায় করিম মিয়া কোনো কাজ পান না। এ কারণে জীবিকার তাগিদে বাধ্য হয়ে তিনি বিভিন্ন বাস স্টপেজে ভিক্ষা করেন। উপরে আলোচিত সামাজিক সেবা কর্মসূচির মাধ্যমে এসকল অসাহায় মানুষের মৌলিক চাহিদা পূরণ করা সম্ভব। সামাজিক সেবার আওতায় বয়স্ক ভাতা বা পঙ্গু ভাতা পেলে তারা ভিক্ষা করার পরিবর্তে সম্মানের সহিত জীবনযাপন করতে পারবে। উপরের আলোচনার প্রেক্ষিতে তাই বলা যায়, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সামাজিক সেবা দানের মাধ্যমে উদ্দীপকের মতো পরিস্থিতি নিরসন করা সম্ভব।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।