উদ্দীপকে রহমতের অবস্থান সামাজিক স্তরবিন্যাসের কোন ধরনটিকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রহমতের অবস্থান সামাজিক স্তরবিন্যাসের অন্যতম ধরন সামাজিক শ্রেণি ও পদমর্যাদাকে নির্দেশ করছেন। সমাজের সদস্যদের আয়, মর্যাদা, শিক্ষা, প্রতিপত্তি ও ক্ষমতার ভিত্তিতে ব্যক্তির যে সামাজিক অবস্থান নির্ধারিত হয় তাই মর্যাদা। সমাজবিজ্ঞানীদের মধ্যে সমাজে শুধু অর্থনীতির ভিত্তিতেই শ্রেণি আছে তা নয়, বরং মানসিকতা, বিবেক, মননশীলতা ইত্যাদি ভিত্তিতেও শ্রেণি আছে। শ্রেণি ব্যবস্থায় সামাজিক মর্যাদা অর্জনযোগ্য অবস্থান। এখানে সামাজিক মর্যাদা অর্জিত, আরোপিত নয়। অর্থাৎ ব্যক্তি তার কার্যক্রম ও আত্মমর্যাদা বৃদ্ধি করতে পারেন। এক্ষেত্রে ব্যক্তি অতীতে কোন সামাজিক শ্রেণি বা অবস্থানে ছিল সেটি গুরুত্বপূর্ণ নয়। উদ্দীপকে দেখা যায়, রহমত ছোট বেলা থেকে গ্রামের স্কুলে পড়াশোনা করেন। পরবর্তীতে সে ব্যবসায় করে শহরে বাড়ি-গাড়ির মালিক হন। অর্থাৎ রহমত নিজ প্রচেষ্টা ও কর্মকদক্ষতায় তার সামাজিক অবস্থান পরিবর্তন করেছেন। তার এসব কর্মকান্ড উপরে আলোচিত সামাজিক শ্রেণির ও পদমর্যাদাকে নির্দেশ করে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রহমতের অবস্থান সামাজিক স্তরবিন্যাসের কোন ধরনটিকে নির্দেশ ক…
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর