'ছক-২ একটি মুক্ত ব্যবস্থা'- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: ছক-২ অর্থাৎ সামাজিক শ্রেণিব্যবস্থা একটি মুক্ত ব্যবস্থা-প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ। সমাজবিজ্ঞানের একটি বহুল আলোচিত বিষয় হচ্ছে সামাজিক শ্রেণিব্যবস্থা। সামাজিক শ্রেণি হচ্ছে অর্থনৈতিক উৎপাদন ব্যবস্থায় ভূমিকা পালন দ্বারা নির্ধারিত গোষ্ঠী। সমাজবিজ্ঞানীরা শ্রেণিকে তিনটি ভাগে ভাগ করেছেন। যথা- ১. উচ্চবিত্ত, ২. মধ্যবিত্ত এবং ৩. নিম্নবিত্ত। উদ্দীপকের ছক-২ এ উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত এই তিনটি ধরন উল্লেখ করা হয়েছে। যা সামাজিক শ্রেণিব্যবস্থাকেই নির্দেশ করে। বর্তমান বিশ্বের প্রায় সব সমাজে এই শ্রেণিগুলোর উপস্থিতি দেখা যায়। যাদের অনেক সম্পত্তি আছে তারা উচ্চশ্রেণির লোক। মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণির ওপর তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। শ্রেণি ব্যবস্থায় এসব সামাজিক মর্যাদা পূর্বনির্ধারিত থাকে না জন্মের সাথে সম্মান ও মর্যাদার তেমন কোনো সম্পর্ক নেই। এখানে সামাজিক মর্যাদা অর্জিত, আরোপিত নয়। ব্যক্তি তার কার্যক্রম ও দক্ষতার মাধ্যমে সামাজিক ও আত্মমর্যাদা বৃদ্ধি করতে পারে এবং স্বীয় মর্যাদা ধরে রাখতে পারে। এজন্যই সামাজিক শ্রেণিব্যবস্থাকে মুক্ত ব্যবস্থা বলা হয়ে থাকে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, সামাজিক শ্রেণি একটি উন্মুক্ত বা মুক্ত ব্যবস্থা। এখানে ব্যক্তি তার কর্মদক্ষতা অনুযায়ী তার সামাজিক শ্রেণি পরিবর্তন করতে পারে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
'ছক-২ একটি মুক্ত ব্যবস্থা'- উক্তিটি বিশ্লেষণ কর।
চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর