ছকে '?' চিহ্নিত স্থানে প্রযোজ্য প্রত্যয়টির যেকোনো একটি ধরন -বিশ্লেষণ কর।
উত্তর: ছকে “?” চিহ্নিত স্থানের প্রযোজ্য প্রত্যয়টি হচ্ছে সামাজিক স্তরবিন্যাস। এর একটি ধরন হল জাতি বর্ণ প্রথা। নিম্নে তা বিশ্লেষণ করা হলো: জাতি বর্ণ প্রথা অনুযায়ী সদস্যপদ ও পেশা বংশানুক্রমিক ভাবে আরোপিত হয়। অর্থাৎ কেউ চাইলেই তার জাতীয় পেশা পরিবর্তন করতে পারবে না। আর জাতীয় বর্ণ প্রথা অনুযায়ী স্বজাতির গণ্ডির মধ্যে বৈবাহিক সম্পর্ক সীমাবদ্ধ থাকে। আর এই প্রথা অনুযায়ী প্রতিটি জাতিকেই তার নিজস্ব রীতিনীতি মেনে চলতে হয়। এই প্রথার আলোকে বর্ণ পেশা কিছুই পরিবর্তন করা যায় না বলে একে Closed System বলে। তবে শিল্পায়ন ও আধুনিক শিক্ষার প্রসারের ফলে এই প্রথার ভিত দুর্বল হয়ে পড়েছে। যার ফলে যে কোন জাতি বর্ণের লোক ই যে কোন পেশা গ্রহণ করতে পারে এবং এক্ষেত্রে নির্দিষ্ট কোন রীতিনীতি পালনও করতে হয় না। ভারতীয় জাতি বর্ণ কোথায় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই চারটি বর্ণ রয়েছে। তন্মধ্যে ব্রাহ্মণরা হলো শিক্ষক ও ধর্মযাজক। তারা সমাজের সর্বোচ্চ মর্যাদার অধিকারী। অপরদিকে ক্ষত্রিয়রা হল সমাজের যোদ্ধা শ্রেণী। এছাড়াও যাবতীয় ব্যবসায় বাণিজ্য সংক্রান্ত কর্মকান্ড বৈশ্যদের কাজ। আর এই সমাজে সবচেয়ে নিম্ন শ্রেণির বর্ণ হলো শূদ্ররা।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
ছকে '?' চিহ্নিত স্থানে প্রযোজ্য প্রত্যয়টির যেকোনো একটি ধরন -বিশ্লেষ…
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর