শেয়ারFacebookWhatsApp

'উদ্দীপকের পরিস্থিতি উন্নয়নের প্রতিবন্ধক'- উক্তিটি বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের পরিস্থিতি তথা জেন্ডার বৈষম্য উন্নয়নের প্রতিবন্ধক-প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ। দৈহিক পার্থক্যের ওপর ভিত্তি করে সমাজে নারী ও পুরুষের মধ্যে বিভিন্ন রকম বৈষম্য সৃষ্টি হয়েছে। এর কারণে বিভিন্নভাবে নারীদের মেধা ও মননশীলতাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। ফলে সমাজের সবক্ষেত্রে নারীরা এখন যথেষ্ট পিছিয়ে রয়েছে। এ ধরনের বৈষম্য সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। একটি দেশ আর্থসামাজিক ও রাজনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়ার জন্য লিঙ্গভিত্তিক সামাজিক বৈষম্য দায়ী। উন্নয়নমূলক কর্মকান্ডে নারীদের অংশগ্রহণ নেই বলে আর্থসামাজিক, রাজনৈতিক ক্ষেত্রে আমরা এখনো পিছিয়ে আছি। জেন্ডারের ভিত্তিতে সৃষ্ট সামাজিক বৈষম্যের কারণে নারীরা সমাজের সকল স্তরেই উপেক্ষিত হচ্ছে। যার কারণে শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্রসহ সকল ক্ষেত্রেই তারা বৈষম্যের শিকার হচ্ছে। পাশাপাশি তারা উচ্চ শিক্ষায় নিরুৎসাহিত হচ্ছে এবং সকল পর্যায়েই তারা নিজেদের অধিকার পাচ্ছে না। পুরুষরাই হয়ে উঠেছে নারীর অভিভাবক। এতে তারা তাদের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। নারী ও পুরুষ একটি সমাজের দুটি অপরিহার্য অংশ। কোনো সমাজ এককভাবে নারী বা পুরুষের অবদানে সমৃদ্ধ হতে পারে না। তাই সামাজিক প্রগতির ক্ষেত্রে নারী-পুরুষের নির্মিত অংশগ্রহণ প্রয়োজন। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায, জেন্ডারের ভিত্তিতে সামাজিকভাবে নারী-পুরুষের পরিচয় নির্ধারিত হওয়ায় নারীরা বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়ছে। যা সামাজিক উন্নয়নের ক্ষেত্রে প্রতিবন্ধক হিসেবে কাজ করছে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

'উদ্দীপকের পরিস্থিতি উন্নয়নের প্রতিবন্ধক'- উক্তিটি বিশ্লেষণ কর।

উদ্দীপক

উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরোতেই মনিরা বেগমের বিয়ে হয়ে যায়। ভালো রেজাল্ট ও একান্ত ইচ্ছা থাকা সত্ত্বেও উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেননি। অন্যদিকে, তার ভাইদের উচ্চশিক্ষা গ্রহণে কোনো বাধা আসেনি। তাদের পরিবারে মেয়েদের বেশি লেখাপড়ার প্রচলন নেই। তার বাবা মনে করেন, সংসার সামলানো ও সন্তান লালন-পালনই মেয়েদের প্রধান কাজ। তার জন্য বেশি লেখাপড়ার দরকার হয় না।

চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

সমাজের কাঙ্ক্ষিত বিষয়বস্তুর অসম বণ্টনই সামাজিক অসমতা।

উত্তর

সমাজের মানুষ দ্বারা জেন্ডার বৈষম্য সৃষ্টি করা হয়েছে বলে বলা হয়ে থাকে জেন্ডার হলো সমাজ বিনির্মিত। জেন্ডার হলো নারী-পুরুষের মধ্যে অনুভূত পার্থক্যের ভিত্তিতে গঠিত সামাজিক সম্পর্কের উপাদান। অর্থাৎ জেন্ডার হচ্ছে নারী ও পুরুষের সৃষ্ট প্রভেদ। এ প্রভেদ সৃষ্টি করেছে মানুষ। মানুষের ধারণা, নারী ঘর ও গৃহস্থালির কাজ করবে আর পুরুষেরা অফিস-আদালতে চাকরি করবে। প্রাকৃতিকভাবে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেই।

উত্তর

উদ্দীপকে জেন্ডারের ভিত্তিতে সৃষ্ট সামাজিক বৈষম্য প্রতিফলিত হয়েছে। জেন্ডার হচ্ছে সামাজিকভাবে গড়ে ওঠা নারী-পুরুষের পরিচয়। সমাজে নারী ও পুরুষ কে কী রকম আচরণ করবে, কে কেমন পোশাক পরবে, কার আশা-আকাঙ্ক্ষা কী রকম হবে তা প্রকাশ করে জেন্ডার। জেন্ডারের ধারণায় সামাজিকভাবে নারী ও পুরুষের মধ্যে পার্থক্য করা হয়, যা সম্পূর্ণভাবে মানুষের তৈরি। এ ধারণায় নারীকে শিক্ষা, চাকরি, সামাজিক আচরণবিধি, চলাফেরা প্রভৃতি ক্ষেত্রে বঞ্চিত করা হয়। ঘরের বাইরে নারীর অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রেও বাধার সৃষ্টি করা হয়। এছাড়া পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থায় পুত্রসন্তানের জন্য যথাসাধ্য শিক্ষার ব্যবস্থা করা হলেও অধিকাংশ ক্ষেত্রে কন্যাসন্তানের ক্ষেত্রে তা হয় না। উদ্দীপকে দেখা যায়, ভালো রেজাল্ট ও একান্ত ইচ্ছা থাকা সত্ত্বেও মনিরা বেগম উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেনি। কিন্তু তার 'ভাইদের ক্ষেত্রে এরূপ কোনো বাধা আসেনি। তার বাবা মনে করেন 'সংসার সামলানোই মেয়েদের প্রধান কাজ। তাই মেয়েদের বেশি লেখাপড়ার দরকার হয় না। যা উপরে আলোচিত জেন্ডারের ভিত্তিতে সৃষ্ট বৈষম্যের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকটি জেন্ডার বৈষম্যকেই নির্দেশ করছে।

উত্তর

উদ্দীপকের পরিস্থিতি তথা জেন্ডার বৈষম্য উন্নয়নের প্রতিবন্ধক-প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ। দৈহিক পার্থক্যের ওপর ভিত্তি করে সমাজে নারী ও পুরুষের মধ্যে বিভিন্ন রকম বৈষম্য সৃষ্টি হয়েছে। এর কারণে বিভিন্নভাবে নারীদের মেধা ও মননশীলতাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। ফলে সমাজের সবক্ষেত্রে নারীরা এখন যথেষ্ট পিছিয়ে রয়েছে। এ ধরনের বৈষম্য সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। একটি দেশ আর্থসামাজিক ও রাজনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়ার জন্য লিঙ্গভিত্তিক সামাজিক বৈষম্য দায়ী। উন্নয়নমূলক কর্মকান্ডে নারীদের অংশগ্রহণ নেই বলে আর্থসামাজিক, রাজনৈতিক ক্ষেত্রে আমরা এখনো পিছিয়ে আছি। জেন্ডারের ভিত্তিতে সৃষ্ট সামাজিক বৈষম্যের কারণে নারীরা সমাজের সকল স্তরেই উপেক্ষিত হচ্ছে। যার কারণে শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্রসহ সকল ক্ষেত্রেই তারা বৈষম্যের শিকার হচ্ছে। পাশাপাশি তারা উচ্চ শিক্ষায় নিরুৎসাহিত হচ্ছে এবং সকল পর্যায়েই তারা নিজেদের অধিকার পাচ্ছে না। পুরুষরাই হয়ে উঠেছে নারীর অভিভাবক। এতে তারা তাদের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। নারী ও পুরুষ একটি সমাজের দুটি অপরিহার্য অংশ। কোনো সমাজ এককভাবে নারী বা পুরুষের অবদানে সমৃদ্ধ হতে পারে না। তাই সামাজিক প্রগতির ক্ষেত্রে নারী-পুরুষের নির্মিত অংশগ্রহণ প্রয়োজন। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায, জেন্ডারের ভিত্তিতে সামাজিকভাবে নারী-পুরুষের পরিচয় নির্ধারিত হওয়ায় নারীরা বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়ছে। যা সামাজিক উন্নয়নের ক্ষেত্রে প্রতিবন্ধক হিসেবে কাজ করছে।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।