উদ্দীপকে সামাজিক স্তরবিন্যাসের কোন ধরন প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সামাজিক স্তরবিন্যাসের সামাজিক শ্রেণিব্যবস্থা ও পদমর্যাদা ধরনটি প্রতিফলিত হয়েছে। সামাজিক শ্রেণি হচ্ছে অর্থনৈতিক উৎপাদন ব্যবস্থায় ভূমিকা পালন দ্বারা নির্ধারিত গোষ্ঠী। এছাড়া সামাজিক শ্রেণিব্যবস্থাকে যথাযথভাবে মনস্তাত্ত্বিক বিষয় হিসেবে বিবেচনা করা যায়। সামাজিক শ্রেণি একটি স্থায়ী গোষ্ঠী। এটি হঠাৎ সৃষ্টি হয়নি। তবে মানুষ তার দক্ষতা ও কার্যক্রমের মাধ্যমে শ্রেণি পরিবর্তন করতে পারে। যেমন কেউ আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো চাকরি করার মধ্য দিয়ে নিজেকে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্তে আসীন করতে পারে। উদ্দীপকে দেখা যায়, দরিদ্র কৃষকের ছেলে জামাল বিনা চিকিৎসায় তার বাবাকে মারা যেতে দেখে। তখন সে মনস্তাত্ত্বিকভাবে সংকল্প করে ডাক্তার হবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে সে ডাক্তার হয়ে গ্রামে ফিরে আসে এবং তার পরিবারে অর্থনৈতিক সচ্ছলতা আসে। অর্থাৎ জামাল শ্রেণিব্যবস্থায় নিজ দক্ষতা ও কার্যক্রমের দ্বারা তার সামাজিক অবস্থান। পরিবর্তন করেছে। তাই বলা যায়, জামালের ক্ষেত্রে সামাজিক স্তরবিন্যাসের সামাজিক শ্রেণিব্যবস্থা ও পদমর্যাদা ধরনটি প্রতিফলিত হয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সামাজিক স্তরবিন্যাসের কোন ধরন প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর