উক্ত সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত সামাজিক স্তরবিন্যাস তথা জাতিবর্ণ প্রথার করেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মূর্ত হয়ে ওঠে। হিন্দুধর্মে চারটি বর্ণের কথা বলা হয়েছে। যথা- ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। এ বর্ণগুলো ধারাবাহিকভাবে জাতিবর্ণ হিসেবে পরিচিত। ধারণা করা হয়, ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণের জন্ম এবং তারা সমাজে সবচেয়ে উঁচু স্তরে অবস্থান করে। পুজা-অর্চনা ও শিক্ষকতা তাদের প্রধান পেশা। ক্ষত্রিয় বর্ণের সৃষ্টি ব্রহ্মার বাহু থেকে এবং তারা যোদ্ধা শ্রেণি হিসেবে পরিচিত। ব্রহ্মার উরু থেকে জন্মলাভ করেছে বৈশ্যরা। এই শ্রেণির লোকেরা ব্যবসায় বাণিজ্যের সাথে সম্পৃক্ত। আর শূদ্রদের সৃষ্টি হয়েছে ব্রহ্মার পায়ের পাতা থেকে। এরা সমাজের সবচেয়ে নিম্নশ্রেণির অন্তর্গত। জেলে, কৃষক প্রভৃতি নিম্ন পেশার সাথে এরা জাড়িত। জাতি বর্ণ প্রথার একটি বৈশিষ্ট্য হচ্ছে বর্ণভুক্ত ব্যক্তির দৈনন্দিন জীবনের ওপর কিছু সীমাবদ্ধতা আরোপ করা। অর্থাৎ এক বর্ণের সাথে অন্য বর্ণের মানুষ স্বাভাবিকভাবে মেলামেশা করতে পারত না। যেমন- এক বর্ণের লোকের কাছ থেকে অন্য বর্ণের কেউ খাবার বা পানীয় গ্রহণ করা থেকে বিরত থাকত। এছাড়া অতীতে হিন্দুধর্মে ব্যাক্তির পেশা নির্ধারিত হতো। বর্ণপ্রথা অনুযায়ী তাই পেশা পরিবর্তন-করা খুব একটা সহজসাধ্য ছিল না। তবে বর্তমানে পেশা নির্ধারণের ক্ষেত্রে বর্ণপ্রথা খুব একটা প্রভাব বিস্তার করে না। আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে অনেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষাবিদ প্রভৃতি পেশার সঙ্গে যুক্ত হচ্ছেন। জাতিবর্ণপ্রথা এখন আর মানুষের মেলামেশা বা বন্ধুত্বকে বাধাগ্রস্ত করে না। সুতরাং বলা যায়, হিন্দুধর্মে জাতিবর্ণপ্রথা তাদের ঐতিহ্যকে ধারণ করে। তবে বিভিন্ন কারণে বর্তমানে এটি হ্রাস পাচ্ছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উক্ত সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ কর।
উদ্দীপক
হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর