উদ্দীপকে শ্রেণি সম্পর্কিত তত্ত্বটি আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে শ্রেণি সম্পর্কিত তত্ত্বটি কার্ল মার্কসের দ্বন্দ্বমূলক তত্ত্ব নামে পরিচিত। দ্বন্দ্বমূলক তত্ত্ব সমাজের স্তরবিন্যাস বিশ্লেষণে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এ তত্ত্ব প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমাজের অর্থনৈতিক সম্পর্কের সাথে যুক্ত। মার্কস তার তত্ত্বে বলেন, ইতিহাসে সামাজিক সংগঠন এবং সামাজিক পরিবর্তন ও ব্যক্তিগত আচরণের মূল চাবিকাঠি হলো শ্রেণি। সমাজে এ শ্রেণি সৃষ্টি হয় বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিগত পদ্ধতির ওপর ভিত্তি করে। তিনি বলেন, সমাজ দুটি বিপরীত শ্রেণিতে বিভক্ত। একটি শ্রেণি গঠিত হয় তাদের দ্বারা যারা উৎপাদনের সাথে জড়িত নয় অর্থাৎ শোষক শ্রেণি। আবার অপরটি হলো উৎপাদন সম্পর্কের সাথে যারা জড়িত অর্থাৎ শোষিত শ্রেণি। এ সমাজের মূলকথা হলো অর্থনৈতিক সম্পদকে কেন্দ্র করে সমাজে শ্রেণি সৃষ্টি হয়। উদ্দীপক্ষে লক্ষণীয়, মার্কস বলেন, আজ অবধি মানব সমাজের ইতিহাস শ্রেণি সংগ্রামের ইতিহাস। যা উপরে আলোচিত শ্রেণি সংগ্রামের সাথে সম্পৃক্ত দ্বন্দ্বমূলক তত্ত্বের সাথে সাদৃশ্যপূর্ণ। কার্ল মার্কসের শ্রেণি সম্পর্কিত দ্বন্দ্বমূলক তত্ত্বটি খুবই গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে শ্রেণি সম্পর্কিত তত্ত্বটি আলোচনা কর।
উদ্দীপক
হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর