উদ্দীপকের সমাজের মৌল কাঠামোটি পর্যালোচনা কর।
উত্তর: উদ্দীপকের সমাজে বর্ণিত কার্ল মার্কসের মৌল কাঠামোটি সমাজকাঠামোর গুরুত্বপূর্ণ একটি তত্ত্ব। কার্ল মার্কস তার বিখ্যাত 'The Communist Meinfesto [গণিত] গ্রন্থে সমাজকাঠামোকে দুই ভাগে ভাগ করেছেন। যথা: ১. মৌল কাঠামো ও ২, উপরি কাঠামো। এর মধ্যে মৌল কাঠামো হলো সমাজের উৎপাদন কৌশল তথা অর্থনৈতিক উৎপাদন। এটি মানবসমাজের সবকিছুকে নিয়ন্ত্রণ করে। এসব মৌল কাঠামো বলতে মার্কস সমাজের বস্তুগত এবং অর্থনৈতিক ভিত্তির কথা বুঝিয়েছেন। এর দ্বারা উৎপাদিত শক্তি এবং সামাজিক সম্পর্ক নির্ধারিত হয়। মার্কস আরো বলেন, অর্থনীতি হলো সমাজের মৌল কাঠামো। এ অর্থনীতিকে কেন্দ্র করেই সমাজে দুটি শ্রেণির সৃষ্টি হয়। এক শ্রেণি যারা উৎপাদন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করছে অর্থাৎ বুর্জোয়া শ্রেণি। অন্যদিকে, যারা উৎপাদন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারছে না অর্থাৎ সর্বহারা শ্রেণি। এভাবে সমাজে এক শ্রেণি দ্বারা অন্য শ্রেণি শোষিত হলেই শ্রেণিদ্বন্দ্ব অনিবার্যভাবে দেখা দেয়। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, কার্ল মার্কসের মৌল কাঠামো সমাজকাঠামোর অন্যতম একটি প্রত্যয়। যেখানে শ্রেণি সম্পর্কের মূলে রয়েছে অর্থনৈতিক উৎপাদন এবং শ্রেণি সমাজের মূলে রয়েছে শোষণ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের সমাজের মৌল কাঠামোটি পর্যালোচনা কর।
উদ্দীপক
হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর