উদ্দীপকে কোনটি প্রাচ্যে ও পাশ্চাত্যে ভিন্ন ছিল? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সামাজিক স্তরবিন্যাসের দাসপ্রথা প্রাচ্যে ও পাশ্চাত্যে ভিন্ন ছিল। দাসপ্রথা পৃথিবীর প্রাচীন শ্রেণিভিত্তিক সমাজব্যবস্থা। আদিম সমাজব্যবস্থার মধ্য থেকেই দাসব্যবস্থার উৎপত্তি হয়েছে। সম্পদের ব্যক্তিগত মালিকানার ধারণার উদ্ভব থেকেই দাসব্যবস্থার গোড়াপত্তন হয়। বিশ্বের বিভিন্ন সমাজেই দাসপ্রথার প্রচলন ছিল। প্রাচীন ভারতীয় সমাজসহ পুরো প্রাচ্যে তথা এশীয় দেশসমূহেও দাসব্যবস্থার প্রচলন ছিল। তবে তা পাশ্চাত্যের দাসপ্রথার ন্যায় ছিল না। প্রাচ্যের দাসরা সাধারণত গৃহকার্যে নিয়োজিত ছিল। এদেরকে উৎপাদন কার্যে ব্যবহার করা হতো না। কিন্তু গ্রিক ও রোমান সমাজের মতো ভারতীয় দাসদের সাথে ততটা অমানবিক আচরণ করা হতো না। সুতরাং দাসদের সামাজিক অবস্থান ও কর্মকান্ডের আলোচনার ভিত্তিতে বলা যায়, প্রাচ্যে ও পাশ্চাত্যে দাসব্যবস্থার স্বরূপ ভিন্ন ছিল।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোনটি প্রাচ্যে ও পাশ্চাত্যে ভিন্ন ছিল? ব্যাখ্যা কর।
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
স্থানে সামাজিক স্তরবিন্যাস বসবে।উত্তর
উত্তর
উত্তর