শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লেখিত বিষয়ের প্রকারভেদ ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিষয়টি হচ্ছে সামাজিক অসমতা। সামাজিক অসমতা মানে হচ্ছে সমাজের কাঙ্ক্ষিত বিষয়গুলো অসম বণ্টন। সমাজ তার দুর্লভ, কাঙ্ক্ষিত ও মূল্যবান বিষয়বস্তু বা সম্পদ বিভিন্ন উপাদানের ভিত্তিতে অসমভাবে বণ্টন করে। উদ্দীপকে প্রকাশিত প্রতিবেদনে দেখানো হয়েছে। বিশ্বের মাত্র ৯৮ জন মানুষ পৃথিবীর অর্ধেক সম্পত্তির মালিক। তাদের ব্যক্তিগত সম্পদ কোনো কোনো রাষ্ট্রের সম্পত্তি থেকেও বেশি। উল্লিখিত বিষয়গুলো সামাজিক অসমতাকেই নির্দেশ করে। সমাজে বিভিন্ন প্রকার অসমতা দেখা যায়। যেমন- লিঙ্গ ভিত্তিক, বয়সভিত্তিক, ক্ষমতাভিত্তিক ইত্যাদি। লিঙ্গ সামাজিক অসমতার অন্যতম নির্ধারক। পুরুষ ও নারীর লিঙ্গ ভেদাভেদের দোহাই দিয়ে সমাজ নারী-পুরুষের সম্পর্কে অসমতা সৃষ্টি করেছে। বয়সভেদেও সামাজিক অসমতা তৈরি হয়। বয়সভিত্তিক অসমতা প্রাকৃতিক কারণে সৃষ্ট মনে হলেও এর পিছনে শক্তিশালী সামাজিক ও সাংস্কৃতিক ধারণা রয়েছে। আবার ক্ষমতা, সম্পত্তি, মালিকানা, প্রতিপত্তি, মর্যাদা ইত্যাদি ভিত্তিতেও সামাজিক অসমতা তৈরি হয়। ক্ষমতার মাত্রার ওপর মানুষ বিভিন্ন শ্রেণিতে বিভক্ত হয়।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লেখিত বিষয়ের প্রকারভেদ ব্যাখ্যা কর।

উদ্দীপক

সাম্প্রতিক প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, বিশ্বের মাত্র ৯৮ জন মানুষ বিশ্বের অর্ধেক সম্পদের মালিক। তাদের কারো কারো ব্যক্তিগত সম্পদ/ সম্পত্তি কোনো কোনো রাষ্ট্রের সম্পত্তির থেকেও বেশি। অর্থাৎ বিশ্বে সম্পদের বণ্টন ব্যবস্থা অত্যন্ত অসম, যা মানুষের মধ্যে ব্যাপক সামাজিক বিভাজন তৈরি করেছে।

সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2025

উত্তর

CEDAW এর পূর্ণরূপ Convention on the Elimination of all froms of Discrimination Against Women.

উত্তর

বিখ্যাত সমাজবিজ্ঞানী অগবার্ন ও নিমকফ সামজিক স্তরবিন্যাসকে নিয়ন্ত্রিত অসাম্য বলে আখ্যা দিয়েছেন। সামাজিক ভূমিকা ও কার্যাবলির ভিত্তিতে জনগোষ্ঠী উঁচুনীচু স্তরে সংগঠিত। তাদের মতে, স্তরবিন্যাস হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সমাজে ব্যক্তি এবং গোষ্ঠীকে মোটামুটি স্থায়িভাবে উঁচুনীচু মর্যাদার ক্রমানুসারে সাজানো হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত বিষয়টি হচ্ছে সামাজিক অসমতা। সামাজিক অসমতা মানে হচ্ছে সমাজের কাঙ্ক্ষিত বিষয়গুলো অসম বণ্টন। সমাজ তার দুর্লভ, কাঙ্ক্ষিত ও মূল্যবান বিষয়বস্তু বা সম্পদ বিভিন্ন উপাদানের ভিত্তিতে অসমভাবে বণ্টন করে। উদ্দীপকে প্রকাশিত প্রতিবেদনে দেখানো হয়েছে। বিশ্বের মাত্র ৯৮ জন মানুষ পৃথিবীর অর্ধেক সম্পত্তির মালিক। তাদের ব্যক্তিগত সম্পদ কোনো কোনো রাষ্ট্রের সম্পত্তি থেকেও বেশি। উল্লিখিত বিষয়গুলো সামাজিক অসমতাকেই নির্দেশ করে। সমাজে বিভিন্ন প্রকার অসমতা দেখা যায়। যেমন- লিঙ্গ ভিত্তিক, বয়সভিত্তিক, ক্ষমতাভিত্তিক ইত্যাদি। লিঙ্গ সামাজিক অসমতার অন্যতম নির্ধারক। পুরুষ ও নারীর লিঙ্গ ভেদাভেদের দোহাই দিয়ে সমাজ নারী-পুরুষের সম্পর্কে অসমতা সৃষ্টি করেছে। বয়সভেদেও সামাজিক অসমতা তৈরি হয়। বয়সভিত্তিক অসমতা প্রাকৃতিক কারণে সৃষ্ট মনে হলেও এর পিছনে শক্তিশালী সামাজিক ও সাংস্কৃতিক ধারণা রয়েছে। আবার ক্ষমতা, সম্পত্তি, মালিকানা, প্রতিপত্তি, মর্যাদা ইত্যাদি ভিত্তিতেও সামাজিক অসমতা তৈরি হয়। ক্ষমতার মাত্রার ওপর মানুষ বিভিন্ন শ্রেণিতে বিভক্ত হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত বিষয়টি হচ্ছে সামাজিক অসমতা, যার সাথে লিঙ্গ বৈষম্যের গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সামাজিক অসমতা হচ্ছে সেই ব্যবস্থা যেখানে মর্যাদার দিক থেকে সব মানুষ সমান অধিকার পায় না। অর্থাৎ, সামাজিক অসমতা বলতে আমরা বুঝি কাঙ্ক্ষিত বিষয়বস্তুতে অসম অধিকার। উদ্দীপকে উল্লিখিত প্রতিবেদনে দেখানো হয়েছে, বিশ্বের মাত্র ৯৮ জন মানুষ পৃথিবীর অর্ধেক সম্পত্তির মালিক। তাদের ব্যক্তিগত সম্পদ/সম্পত্তি কোনো কোনো রাষ্ট্রের সম্পত্তি থেকেও বেশি। উল্লিখিত বিষয়গুলো সামাজিক অসমতাকেই নির্দেশ করে। সমাজে বিভিন্ন প্রকার সামাজিক অসমতা দেখা যায়। তার মধ্যে লিঙ্গ সামাজিক অসমতার অন্যতম নির্ধারক। নারী ও পুরুষের মাঝে জীববিজ্ঞানের নিয়মে যে পার্থক্য তাকে লিঙ্গ বলে চিহ্নিত করা হয়। এই লিঙ্গ পার্থক্যের জন্যই মানবজাতি দুটি অংশে বিভক্ত। প্রাকৃতিক কারণে লিঙ্গভিত্তিক অসমতার উদ্ভব হলেও সমাজজীবনে এর একটি সুদূরপ্রসারী প্রভাব পরিলক্ষিত হয়। সম্পদের অসম বণ্টন যে লিঙ্গ বৈষম্যের সাথে সম্পর্কিত তা আমাদের সমাজব্যবস্থার প্রতি দৃষ্টি দিলেই স্পষ্ট হওয়া যায়। যেমন- ইসলাম ধর্মে লিঙ্গভেদে সম্পদ বন্টন করা হয়েছে। একটি ছেলে তার পিতার সম্পত্তিতে যে অংশ পায় একটি মেয়ে পায় তার অর্ধেক। আবার হিন্দুধর্মে মেয়েদের পিতার সম্পত্তির থেকে সম্পূর্ণ বঞ্চিত করা হয়েছে। এমনিভাবে সম্পদ অর্জনের প্রতিযোগিতায় নেমেও মেয়েরা পিছিয়ে পড়ে বা পুরুষ শাসিত সমাজ তাদের পিছিয়ে রাখে। যেমন: একটি কারখানায় পুরুষ শ্রমিক ও মেয়ে শ্রমিক সমান কাজ করলেও পারিশ্রমিকের বেলায় পুরুষ শ্রমিককে প্রাধান্য দেওয়া হয়। উপরোক্ত আলোচনার মাধ্যমে বলা যায় যে, অসমতার সাথে লিঙ্গ বৈষম্য সরাসরি সম্পর্কযুক্ত।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।