উদ্দীপকের উক্ত অসমতাটি আমাদের সামাজিক উন্নতির অন্তরায়। তুমি কি বক্তব্যের সাথে একমত? যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের উক্ত অসমতাটি তথা শ্রেণীভেদে অসমতা আমাদের সামাজিক উন্নতির অন্তরায়। আমি এই বক্তব্যের সাথে একমত। নিম্নে তা যুক্তিসহ বিশ্লেষণ করা হলো : সামাজিক উন্নয়ন হচ্ছে মানুষের জীবনমান, সামাজিক সম্পর্ক, ব্যক্তি স্বাধীনতা ও মুক্তির সম্প্রসারণ। কিন্তু এগুলো কোন কিছু দ্বারা বাধাগ্রস্ত হলে তা সামাজিক উন্নতি অন্তরায় হিসেবে বিবেচিত। আর যেহেতু সামাজিক অসমতার মাধ্যমে ব্যক্তি স্বাধীনতা বা মুক্তির সম্প্রসারণ ক্ষুন্ন হয় তাই এটি সামাজিক উন্নতির অন্তরায়। সমাজ জীবন থেকে সামাজিক অসমতা পুরোপুরি দূর করা সম্ভব নয়, তবুও যদি সমাজে সামাজিক অসমতার মাত্রা বেশি হয়ে যায় তবে তা সামাজিক উন্নতির পথে বিশাল অন্তরায় হিসেবে কাজ করে। উদ্দীপকে দেখা যায় লিজার সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে। এছাড়াও তাকে সঠিক খাবার খেতে দেওয়া হচ্ছে না যার ফলে সে সমাজে যতটুকু ভূমিকা রাখার কিছুই রাখতে পারছে না। এর ফলে সমাজের আর্থসামাজিক উন্নতিও হচ্ছে না। আর তাই যদি কোন সমাজে মানুষ অসমতার শিকার হয় তাহলে স্বভাবতই সেই সমাজে সামাজিক উন্নতির ব্যাহত হবে। তাই বিশ্লেষণপূর্বক বলা যায়, সামাজিক অসমতা আমাদের সামাজিক উন্নতির অন্তরায়। বক্তব্যটি যথাযথ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের উক্ত অসমতাটি আমাদের সামাজিক উন্নতির অন্তরায়। তুমি কি বক্ত…
উদ্দীপক
শহীদ পুলিশ স্মৃতি কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর