উদ্দীপকে সামাজিক স্তরবিন্যাসের কোন ধরনটি লক্ষ করা যায়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে সামাজিক স্তরবিন্যাসের প্রাচীন দাসপ্রথা ধরনটি লক্ষ করা যায়। দাস হচ্ছে এমন ব্যক্তি যাকে সমাজের প্রথা অনুসারে অন্যের সম্পত্তি হিসেবে বিবেচনা করা হয়। চরম অবস্থায় দাস হচ্ছে সম্পূর্ণভাবে অধিকারবিহীন এবং কোনো ব্যক্তি বা মালিকের অস্থাবর সম্পত্তি 1 অর্থাৎ দাস ব্যবস্থা নির্ভর সমাজ বলতে এমন এক অসমতার সমাজব্যবস্থাকে বোঝায়, যেখানে কিছু লোক সম্পূর্ণ অথবা আংশিকভাবে অধিকারবিহীন অবস্থায় থাকে। এ প্রথায় দাসদের দিয়ে যেমন বিভিন্ন উৎপাদনমূলক কাজ করানো হতো, তেমনি চাইলেই উচ্চমূল্যে বিনিময় করা যেতো । উদ্দীপকে মুনা মুভিতে দেখছিল একদল মানুষকে কোমরে শিকল বেঁধে, চাবুক মারতে মারতে নিয়ে যাওয়া হচ্ছিল। যুদ্ধে পরাজিত লোকদের এভাবে নির্যাতন করে বাধ্যতামূলক পরিশ্রম করানো হতো । এছাড়া তাদের ব্যক্তিগত কোনো স্বাধীনতা ছিল না। যা উপরের আলোচিত প্রাচীন দাসপ্রথার সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, উদ্দীপকে সামাজিক স্তরবিন্যাসের দাসপ্রথা সম্পর্কে আলোকপাত করা হয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সামাজিক স্তরবিন্যাসের কোন ধরনটি লক্ষ করা যায়? ব্যাখ্যা করো।
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর