শেয়ারFacebookWhatsApp

মুনার বাবার মন্তব্যের সাথে তুমি কী একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও ৷

উত্তর: বর্তমানে এ প্রথা তথা দাসপ্রথার প্রচলন না থাকলেও ভিন্নরূপে এর অস্তিত্ব পরিলক্ষিত হয়। মুনার বাবার এ মন্তব্যের সাথে আমি একমত। আধুনিক পুঁজিবাদী সমাজব্যবস্থায় বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিবদ্ধ চাকরি হলো প্রাচীন দাসপ্রথার ভিন্নরূপ। চাকরি বলতে নির্দিষ্ট মাসিক। বাৎসরিক বেতনের বিনিময়ে কোনো প্রতিষ্ঠানে নির্দিষ্ট পরিমাণ শ্রম দেওয়াকে বোঝায়। চাকরিরত ব্যক্তি কতকগুলো নির্দিষ্ট প্রেক্ষিতে প্রতিষ্ঠানকে শ্রম দিতে বাধ্য থাকে। যেমন- অধিকাংশ পুঁজিবাদী প্রতিষ্ঠানে চুক্তিবদ্ধ ব্যক্তিকে প্রতি কর্মদিবসে ৮-৯ ঘণ্টা এবং সপ্তাহে ৫টি দিন কাজ করতে হয়। এমনকি এক বছরে তিনি কতদিন ছুটি ভোগ করতে পারবেন তাও চাকরির চুক্তিপত্রে উল্লেখ থাকে। অর্থাৎ চাকরিরত ব্যক্তিকে নিজের অধিকার ভোগের ক্ষেত্রে কতিপয় সমঝোতা করতে হয় । দাসপ্রথায় দাস বলতে সেই ব্যক্তিকে বোঝানো হতো যিনি আইন ও প্রথা অনুসারে অন্য একজনের সম্পত্তি। প্রত্যেক দাসের একজন মালিক থাকতে। এ প্রথায় ছিল দাস অবশ্যম্ভাবী শ্রমিক। একইভাবে আধুনিক পুঁজিবাদী সমাজব্যবস্থায় বেতন ভিত্তিক শিল্প শ্রমিকের ক্ষেত্রেও দেখা যায়, বেশকিছু চুক্তির প্রেক্ষিতে তারা প্রতিষ্ঠানের সম্পত্তিতে পরিণত হন । কর্মদিবসে প্রতিষ্ঠানই চাকরিরত ব্যক্তির কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে। এ ব্যবস্থায় ব্যক্তি অবশ্যম্ভাবী না হলেও চুক্তিবদ্ধ শ্রমিক হিসেবে কাজ করেন। তাই বর্তমান সমাজের চুক্তিবদ্ধ চাকরিকে দাসপ্রথার ভিন্নরূপ বলা যায় । আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, পুঁজিবাদী সমাজব্যবস্থায় দাসপ্রথার কতিপয় বৈশিষ্ট্যের আংশিক প্রতিফলন রয়েছে। এজন্য আমি মুনার বাবা মন্তব্যের সাথে একমত পোষণ করি ।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

মুনার বাবার মন্তব্যের সাথে তুমি কী একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও ৷

উদ্দীপক

মুনা তার বাবার সাথে একটি মুভি দেখছিল। সেখানে একদল মানুষকে কোমরে শিকল বেঁধে, চাবুক মারতে মারতে নিয়ে যাওয়া হচ্ছিল। সে মুভি দেখে আরো জানতে পারলো একসময় গ্রিস ও রোমে যুদ্ধে পরাজিত লোকদের এভাবে নির্যাতন করে বাধ্যতামূলক পরিশ্রম করানো হতো এবং তাদের কোনো ব্যক্তিগত স্বাধীনতা ছিল না। মুনার বাবা মন্তব্য করেন, বর্তমানে এ প্রথার প্রচলন না থাকলেও ভিন্নরূপে এর অস্তিত্ব পরিলক্ষিত হয়।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024

উত্তর

সামাজিক স্তরবিন্যাসের ইংরেজি প্রতিশব্দ Social Stratification.

উত্তর

প্রাচীন সমাজ থেকে শুরু করে বর্তমান সমাজ পর্যন্ত সকল পর্যায়ে স্তরবিন্যাস দেখা যায় বলে স্তরবিহীন সমাজকে অলীক কল্পনা বলা হয় ৷ সমাজজীবনের সূচনা থেকেই সামাজিক স্তরবিন্যাস ছিল। মানবসভ্যতার ইতিহাসে এমন কোনো সমাজব্যবস্থার পরিচয় পাওয়া যায় না, যা পরিপূর্ণভাবে সাম্যের ওপর প্রতিষ্ঠিত ছিল। আদিম মানুষের জীবনেও দলপতির প্রভাব প্রতিপত্তি ছিল। তাই স্তরমুক্ত সমাজ কল্পনাতীত। কালের বিবর্তনে সামাজিক স্তরবিন্যাস ধারায় পরিবর্তন ঘটেছে, কিন্তু কখনোই এ ব্যবস্থা বিলুপ্ত হয়নি। তাই বলা হয়, স্তরবিহীন সমাজ অলীক কল্পনা।

উত্তর

উদ্দীপকে সামাজিক স্তরবিন্যাসের প্রাচীন দাসপ্রথা ধরনটি লক্ষ করা যায়। দাস হচ্ছে এমন ব্যক্তি যাকে সমাজের প্রথা অনুসারে অন্যের সম্পত্তি হিসেবে বিবেচনা করা হয়। চরম অবস্থায় দাস হচ্ছে সম্পূর্ণভাবে অধিকারবিহীন এবং কোনো ব্যক্তি বা মালিকের অস্থাবর সম্পত্তি 1 অর্থাৎ দাস ব্যবস্থা নির্ভর সমাজ বলতে এমন এক অসমতার সমাজব্যবস্থাকে বোঝায়, যেখানে কিছু লোক সম্পূর্ণ অথবা আংশিকভাবে অধিকারবিহীন অবস্থায় থাকে। এ প্রথায় দাসদের দিয়ে যেমন বিভিন্ন উৎপাদনমূলক কাজ করানো হতো, তেমনি চাইলেই উচ্চমূল্যে বিনিময় করা যেতো । উদ্দীপকে মুনা মুভিতে দেখছিল একদল মানুষকে কোমরে শিকল বেঁধে, চাবুক মারতে মারতে নিয়ে যাওয়া হচ্ছিল। যুদ্ধে পরাজিত লোকদের এভাবে নির্যাতন করে বাধ্যতামূলক পরিশ্রম করানো হতো । এছাড়া তাদের ব্যক্তিগত কোনো স্বাধীনতা ছিল না। যা উপরের আলোচিত প্রাচীন দাসপ্রথার সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, উদ্দীপকে সামাজিক স্তরবিন্যাসের দাসপ্রথা সম্পর্কে আলোকপাত করা হয়েছে।

উত্তর

বর্তমানে এ প্রথা তথা দাসপ্রথার প্রচলন না থাকলেও ভিন্নরূপে এর অস্তিত্ব পরিলক্ষিত হয়। মুনার বাবার এ মন্তব্যের সাথে আমি একমত। আধুনিক পুঁজিবাদী সমাজব্যবস্থায় বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিবদ্ধ চাকরি হলো প্রাচীন দাসপ্রথার ভিন্নরূপ। চাকরি বলতে নির্দিষ্ট মাসিক। বাৎসরিক বেতনের বিনিময়ে কোনো প্রতিষ্ঠানে নির্দিষ্ট পরিমাণ শ্রম দেওয়াকে বোঝায়। চাকরিরত ব্যক্তি কতকগুলো নির্দিষ্ট প্রেক্ষিতে প্রতিষ্ঠানকে শ্রম দিতে বাধ্য থাকে। যেমন- অধিকাংশ পুঁজিবাদী প্রতিষ্ঠানে চুক্তিবদ্ধ ব্যক্তিকে প্রতি কর্মদিবসে ৮-৯ ঘণ্টা এবং সপ্তাহে ৫টি দিন কাজ করতে হয়। এমনকি এক বছরে তিনি কতদিন ছুটি ভোগ করতে পারবেন তাও চাকরির চুক্তিপত্রে উল্লেখ থাকে। অর্থাৎ চাকরিরত ব্যক্তিকে নিজের অধিকার ভোগের ক্ষেত্রে কতিপয় সমঝোতা করতে হয় । দাসপ্রথায় দাস বলতে সেই ব্যক্তিকে বোঝানো হতো যিনি আইন ও প্রথা অনুসারে অন্য একজনের সম্পত্তি। প্রত্যেক দাসের একজন মালিক থাকতে। এ প্রথায় ছিল দাস অবশ্যম্ভাবী শ্রমিক। একইভাবে আধুনিক পুঁজিবাদী সমাজব্যবস্থায় বেতন ভিত্তিক শিল্প শ্রমিকের ক্ষেত্রেও দেখা যায়, বেশকিছু চুক্তির প্রেক্ষিতে তারা প্রতিষ্ঠানের সম্পত্তিতে পরিণত হন । কর্মদিবসে প্রতিষ্ঠানই চাকরিরত ব্যক্তির কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে। এ ব্যবস্থায় ব্যক্তি অবশ্যম্ভাবী না হলেও চুক্তিবদ্ধ শ্রমিক হিসেবে কাজ করেন। তাই বর্তমান সমাজের চুক্তিবদ্ধ চাকরিকে দাসপ্রথার ভিন্নরূপ বলা যায় । আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, পুঁজিবাদী সমাজব্যবস্থায় দাসপ্রথার কতিপয় বৈশিষ্ট্যের আংশিক প্রতিফলন রয়েছে। এজন্য আমি মুনার বাবা মন্তব্যের সাথে একমত পোষণ করি ।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।