শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত পাপনের অবস্থান সামাজিক স্তরবিন্যাসের কোন ধরনকে নির্দেশ করে? ব্যাখ্যা কর ।

উত্তর: উদ্দীপকে বর্ণিত পাপনের অবস্থান সামাজিক স্তরবিন্যাসের জাতিবর্ণ ধরনকে নির্দেশ করে । সামাজিক স্তরবিন্যাসের অন্যতম একটি ধরন হলো জাতিবর্ণ ব্যবস্থা । জাতিবর্ণ মূলত একটি পেশাগত গোষ্ঠী। জাতিবর্ণের বৈশিষ্ট্য হলো জন্মসূত্রে সদস্যপদ লাভ করা। বর্ণপ্রথায় কোনো ব্যক্তির সামাজিক অবস্থান জানতে হলে দেখতে হবে তার জন্ম কোন বর্ণে। হিন্দুধর্মের জাতিবর্ণ প্রথার চারটি ধরন রয়েছে। যথা— ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। এদের মধ্যে সমাজের যাবতীয় ব্যবসায়িক কাজকর্ম পরিচালনা করে বৈশ্যরা। এই পেশা তাদের বংশ পরম্পরায় আবর্তিত হয়। উদ্দীপকে দেখা যায়, পাপন ও তার গ্রামের অধিকাংশ মানুষ ব্যবসা অন্যান্য ধর্মীয় ক্রিয়াকলাপের সাথে জড়িত। বংশ পরম্পরায় তাদের সমাজে সবাই একই পেশার সাথে জড়িত, যা উপরে আলোচিত জাতিবর্ণের একটি ধরন বৈশ্য বর্ণের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, পাপনের অবস্থান হিন্দুধর্মের জাতিবর্ণ প্রথাকে নির্দেশ করে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত পাপনের অবস্থান সামাজিক স্তরবিন্যাসের কোন ধরনকে নির্…

উদ্দীপক

পাপনরা যে গ্রামে বসবাস করে সেখানে তার মতো আরও একই পেশার জনগোষ্ঠী রয়েছে। যারা ব্যবসায় বা অন্যান্য ধর্মীয় ক্রিয়া কলাপের সাথে জড়িত তারা পাপন কিংবা তার মতো একই বংশ পরম্পরায় পেশায় জড়িত জনগোষ্ঠীকে খুব একটা মর্যাদার চোখে দেখে না। পাপনের বিধবা মা সরকার থেকে প্রতি মাসে যে ভাতা পান তা দিয়েই ছেলেমেয়েদের পড়াশোনা করান। এ থেকে অল্প করে সঞ্চয় করে তিনি একটি সেলাই মেশিন ক্রয় করেছেন, যা তাকে বাড়তি কিছু আয়ের জোগান দিয়েছে।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024

উত্তর

দাসপ্রথা বলতে এক অসমতার সমাজব্যবস্থাকে বোঝায় যেখানে কিছু লোক সম্পূর্ণ কিংবা আংশিকভাবে অধিকারবিহীন ।

উত্তর

জেন্ডারের ভিত্তিতে নারী-পুরুষকে আলাদাভাবে বোঝানো যায় বলে জেন্ডারকে সামাজিক পরিচিতি বলা হয় । জেন্ডার হচ্ছে সামাজিকভাবে গড়ে ওঠা নারী-পুরুষের পরিচয়, সামাজিকভাবে নির্ধারিত নারী-পুরুষের মধ্যকার সম্পর্ক এবং সমাজ কর্তৃক আরোপিত নারী-পুরুষের ভূমিকা, যা পরিবর্তনশীল। অর্থাৎ জেন্ডার পরিচয়ের ভিত্তিতে সমাজে নারী-পুরুষের মধ্যে আন্তঃসম্পর্ক কেমন হবে, কার পোশাক পরিচ্ছদ কেমন হবে তা নির্ধারিত হয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত পাপনের অবস্থান সামাজিক স্তরবিন্যাসের জাতিবর্ণ ধরনকে নির্দেশ করে । সামাজিক স্তরবিন্যাসের অন্যতম একটি ধরন হলো জাতিবর্ণ ব্যবস্থা । জাতিবর্ণ মূলত একটি পেশাগত গোষ্ঠী। জাতিবর্ণের বৈশিষ্ট্য হলো জন্মসূত্রে সদস্যপদ লাভ করা। বর্ণপ্রথায় কোনো ব্যক্তির সামাজিক অবস্থান জানতে হলে দেখতে হবে তার জন্ম কোন বর্ণে। হিন্দুধর্মের জাতিবর্ণ প্রথার চারটি ধরন রয়েছে। যথা— ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। এদের মধ্যে সমাজের যাবতীয় ব্যবসায়িক কাজকর্ম পরিচালনা করে বৈশ্যরা। এই পেশা তাদের বংশ পরম্পরায় আবর্তিত হয়। উদ্দীপকে দেখা যায়, পাপন ও তার গ্রামের অধিকাংশ মানুষ ব্যবসা অন্যান্য ধর্মীয় ক্রিয়াকলাপের সাথে জড়িত। বংশ পরম্পরায় তাদের সমাজে সবাই একই পেশার সাথে জড়িত, যা উপরে আলোচিত জাতিবর্ণের একটি ধরন বৈশ্য বর্ণের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, পাপনের অবস্থান হিন্দুধর্মের জাতিবর্ণ প্রথাকে নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত জাতিবর্ণ ব্যবস্থা পাপনের মায়ের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে সহায়ক হবে। জাতিবর্ণ ব্যবস্থায় পেশা এবং সামাজিক মর্যাদা নির্ধারিত। ব্যক্তি যে বর্ণে জন্মগ্রহণ করে তাকে সেই বর্ণেই থাকতে হবে। ইচ্ছা করলেই কেউ তার বর্ণ বা সামাজিক মর্যাদা পরিবর্তন করতে পারে না। এজন্য জাতিবর্ণ ব্যবস্থাকে বদ্ধব্যবস্থাও বলা হয়ে থাকে । উদ্দীপকের পাপনরা বংশ পরম্পরায় ব্যবসায়ী । যা হিন্দুধর্মের বর্ণপ্রথার বৈশ্য বর্ণকে নির্দেশ করে। এই বর্ণে থেকে পাপনের মা প্রতিমাসে সরকারি যে ভাতা পান তা দিয়ে ছেলেমেয়েদের পড়াশুনার পাশাপাশি জমানো অর্থ দিয়ে একটি সেলাই মেশিন কেনেন, কিছু বাড়তি আয়ের জন্য। অর্থাৎ পাপনের মায়ের কর্মকাণ্ডে তার অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটবে। কারণ সেলাই মেশিন থেকে প্রাপ্ত আয় তার উদ্বৃত্ত আয় হিসবে পরিগণিত হবে। যার মাধ্যমে তার অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটবে। কিন্তু তার সামাজিক মর্যাদা বা শ্রেণির কোনো পরিবর্তন হবে না। কারণ হিন্দু ধর্মের প্রথা অনুযায়ী সামাজিক মর্যাদা রা বর্ণ পূর্বনির্ধারিত এবং এটি অপরিবর্তনশীল । সুতরাং উপরের আলোচনা থেকে এ কথা সস্পষ্ট যে, উদ্দীপকে বর্ণিত জাতিবর্ণ ব্যবস্থা পাপনের মায়ের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটালেও সামাজিক মর্যাদা বা বর্ণের কোনো পরিবর্তন ঘটাতে পারবে না ।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।