উদ্দীপকে বর্ণিত ব্যবস্থা পাপনের মায়ের অবস্থা উন্নয়নে কতটুকু সহায়তা করবে? মূল্যায়ন কর ।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জাতিবর্ণ ব্যবস্থা পাপনের মায়ের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে সহায়ক হবে। জাতিবর্ণ ব্যবস্থায় পেশা এবং সামাজিক মর্যাদা নির্ধারিত। ব্যক্তি যে বর্ণে জন্মগ্রহণ করে তাকে সেই বর্ণেই থাকতে হবে। ইচ্ছা করলেই কেউ তার বর্ণ বা সামাজিক মর্যাদা পরিবর্তন করতে পারে না। এজন্য জাতিবর্ণ ব্যবস্থাকে বদ্ধব্যবস্থাও বলা হয়ে থাকে । উদ্দীপকের পাপনরা বংশ পরম্পরায় ব্যবসায়ী । যা হিন্দুধর্মের বর্ণপ্রথার বৈশ্য বর্ণকে নির্দেশ করে। এই বর্ণে থেকে পাপনের মা প্রতিমাসে সরকারি যে ভাতা পান তা দিয়ে ছেলেমেয়েদের পড়াশুনার পাশাপাশি জমানো অর্থ দিয়ে একটি সেলাই মেশিন কেনেন, কিছু বাড়তি আয়ের জন্য। অর্থাৎ পাপনের মায়ের কর্মকাণ্ডে তার অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটবে। কারণ সেলাই মেশিন থেকে প্রাপ্ত আয় তার উদ্বৃত্ত আয় হিসবে পরিগণিত হবে। যার মাধ্যমে তার অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটবে। কিন্তু তার সামাজিক মর্যাদা বা শ্রেণির কোনো পরিবর্তন হবে না। কারণ হিন্দু ধর্মের প্রথা অনুযায়ী সামাজিক মর্যাদা রা বর্ণ পূর্বনির্ধারিত এবং এটি অপরিবর্তনশীল । সুতরাং উপরের আলোচনা থেকে এ কথা সস্পষ্ট যে, উদ্দীপকে বর্ণিত জাতিবর্ণ ব্যবস্থা পাপনের মায়ের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটালেও সামাজিক মর্যাদা বা বর্ণের কোনো পরিবর্তন ঘটাতে পারবে না ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ব্যবস্থা পাপনের মায়ের অবস্থা উন্নয়নে কতটুকু সহায়…
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর