উদ্দীপকে কোনটি একমাত্র ভারতবর্ষে পরিলক্ষিত হয়েছে? তার বৈশিষ্ট্য ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে জাতিবর্ণ প্রথাটি একমাত্র ভারতবর্ষে পরিলক্ষিত হয়েছে। ভারতীয় সমাজে হিন্দুধর্মে বিদ্যমান জাতিবর্ণ প্রথা হলো স্তর বিন্যাসের একটি প্রাচীন ধরন। ভারতীয় সমাজে চার ধরনের জাতিবর্ণ দেখা যায়। যথা— ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। ব্রাহ্মারা হলো শিক্ষক- যাযক সম্প্রদায়। যারা ব্রহ্মার মস্তিষ্ক থেকে সৃষ্ট বলে মনে করা হয়। ক্ষত্রিয়রা হলো যোদ্ধা শ্রেণি, যারা ব্রহ্মার বাহু থেকে উদ্ভূত। বৈশ্যদের দ্বারা যাবতীয় ব্যবসায়িত কাজকর্ম সম্পাদিত হয়ে থাকে। আর সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণি হলো শূদ্ররা, যাদেরকে ব্রহ্মার পায়ের পাতা থেকে জন্ম হয়েছে বলে ধরা হয়। ভারতীয় সমাজে প্রত্যেকটি জাতিবর্ণের সদস্যপদ উত্তরাধিকারসূত্রে আরোপিত হয় । নির্দিষ্ট বর্ণের সদস্যরা একই জাতিবর্ণের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং পৈত্রিক পেশা অবলম্বন করে জীবিকা নির্বাহ করে। চাইলেও কোনো ব্যক্তি তার যোগ্যতা থাকা স্বত্ত্বেও তার পৈত্রিক পেশা পরিবর্তন কিংবা অন্য বর্নের কাউকে বিবাহ করতে পারে না। পরিশেষে বলা যায়, উদ্দীপকের জাতিবর্ণ প্রথাটি একমাত্র ভারতবর্ষে দেখা যায়। যা দীর্ঘকাল ধরে ভারতীয় সমাজে সামাজিক স্তর বিন্যাসের ধরন হিসেবে প্রচলিত রয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোনটি একমাত্র ভারতবর্ষে পরিলক্ষিত হয়েছে? তার বৈশিষ্ট্য ব্…
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর