উদ্দীপকে কোনটি প্রাচীন সমাজে দেখা যায়? তার সাথে সামাজিক শ্রেণি ও মর্যাদা-গোষ্ঠীর পার্থক্য বিশ্লষণ কর।
উত্তর: উদ্দীপকের দাস প্রথা ধরনটি প্রাচীন সমাজে দেখা যায়। দাস প্রথার সাথে সামাজিক শ্রেণি ও মর্যাদা-গোষ্ঠীর যথেষ্ট পার্থক্য বিদ্যমান। মানুষের সমাজব্যবস্থার ইতিহাসে অসম সামাজিক সম্পর্কের চরমরূপ ছিল দাস প্রথা। দাস হচ্ছে এমন একজন মানুষ যাকে আইন ও প্রথা অনুসারে অন্যের সম্পত্তিরূপে পরিগণিত করে। চূড়ান্ত বিচারে সে যাবতীয় অধিকার থেকে বঞ্চিত। দাসদের কোনো সম্পত্তি কিংবা অন্য কোনো প্রকার সম্পত্তি থাকত না। এমনকি সব রকম মানসিক অধিকারও তাদের ইচ্ছাধীন ছিল না। তাদেরকে প্রভু বা মালিকের সম্পত্তি বলেই গণ্য করা হতো । অন্যদিকে, সামাজিক স্তরবিন্যাসের আরেকটি ধরন হলো সামাজিক শ্রেণি ও মর্যাদা। এ ব্যবস্থায় ব্যক্তির আয়, শিক্ষা, প্রতিপত্তি ও ক্ষমতার ভিত্তিতে ব্যক্তির সামাজিক অবস্থান ও মর্যাদা নির্ণীত হয় । এখানে সামাজিক মর্যাদা অর্জিত, আরোপিত নয়। অর্থাৎ ব্যক্তি তার কার্যক্রম ও দক্ষতার মাধ্যমে সামাজিক মর্যাদা ও আত্মমর্যাদা বৃদ্ধি করতে পারে। অর্থাৎ একজন কৃষক পরিবারের সন্তান ও নিজ মেধা ও যোগ্যতায় সমাজের উচ্চ স্তরে আসীন হতে পারে । সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, দাস প্রথা এবং সামাজিক শ্রেণি ও মর্যাদা-গোষ্ঠী সামাজিক স্তর বিন্যাসের অন্যতম দুটি ব্যবস্থা । এ দুটি প্রথার মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান। দাস প্রথা প্রাচীনকালে বিদ্যমান ছিল । কিন্তু বর্তমান সমাজে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে সামাজিক শ্রেণি ও মর্যাদা-গোষ্ঠী ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোনটি প্রাচীন সমাজে দেখা যায়? তার সাথে সামাজিক শ্রেণি ও ম…
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর