শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-২-এ সামাজিক স্তরবিন্যাসের কোন ধরনের চিত্র ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

উত্তর: দৃশ্যকল্প-২-এ সামাজিক স্তরবিন্যাসের যে ধরনের চিত্র ফুটে উঠেছে তা হলো সামাজিক শ্রেণিব্যবস্থা।সমাজবিজ্ঞানের একটি বহুল আলোচিত বিষয় হচ্ছে সামাজিক শ্রেণিব্যবস্থা। একই আয় ও সুযোগ-সুবিধা ভোগকারী গোষ্ঠীই হলো শ্রেণি। শ্রেণিব্যবস্থা কমবেশি সব সমাজেই বিদ্যমান। এটি মোটামুটি সার্বজনীন একটি ব্যবস্থা। এ ব্যবস্থায় ব্যক্তির অবস্থান ও মর্যাদা জন্মসূত্রে নির্ধারিত হয় না, বরং তার ব্যক্তিগত যোগ্যতা, শিক্ষা, দক্ষতা ও আর্থিক অবস্থার ওপর নির্ভর করে। তাই এ শ্রেণিব্যবস্থাকে একটি উন্মুক্ত ব্যবস্থা বলা হয়ে থাকে। কেননা এ ব্যবস্থায় সমাজের এক স্তর থেকে অন্য স্তরে যাওয়া সম্ভব। মর্যাদা ও যোগ্যতা অনুসারে নিজ গোত্রের বাইরে বিবাহ সম্ভব। দৃশ্যকল্প-২-এর বৈশিষ্ট্যগুলো এই ধারণার সঙ্গে পুরাপুরি মিলে যায়। এখানে বলা হয়েছে, বিবাহের ক্ষেত্রে কোনো ধরাবাঁধা নিয়ম নেই এবং ব্যক্তিগত যোগ্যতা অনুযায়ী যেকোনো পেশা গ্রহণ করতে পারে। এ বিষয়গুলোই প্রমাণ করে যে, এখানে ব্যক্তির মর্যাদা তার নিজের কর্মের ওপর নির্ভরশীল, জন্মসূত্রের ওপর নয়। সুতরাং উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, উদ্দীপকের উল্লিখিত বিষয়টি সামাজিক স্তরবিন্যাসের শ্রেণিব্যবস্থার সাথে সম্পর্কিত।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-২-এ সামাজিক স্তরবিন্যাসের কোন ধরনের চিত্র ফুটে উঠেছে? ব্য…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: এটি একটি বন্ধ ব্যবস্থা, এখানে অন্তর্গোত্র বিবাহ প্রচলিত। এখানে সাধারণ পৈত্রিক পেশা গ্রহণ করতে হয়।দৃশ্যকল্প-২: এটি একটি উন্মুক্ত ব্যবস্থা, বিবাহের ক্ষেত্রে কোনো ধরাবাঁধার নিয়ম নেই। এখানে ব্যক্তি যোগ্যতা অনুযায়ী যেকোনো পেশা গ্রহণ করতে পারে।

Rajshahi · 2025

উত্তর

কম্পিউটার ও টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যাবতীয় তথ্য সংগ্রহ, একত্রীকরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং বিনিময় বা পরিবেশনের ব্যবস্থাকে তথ্য প্রযুক্তি বলে।

উত্তর

কিশোর অপরাধ হচ্ছে কিশোর-কিশোরীদের দ্বারা সংঘটিত অপরাধ। কিশোর-কিশোরী কর্তৃক সংঘটিত সামাজিক মূল্যবোধ, রীতিনীতি ও ঐতিহ্যের সাথে সাংঘর্ষিক এবং আইনশৃঙ্খলার পরিপন্থি যেকোনো কাজকেই কিশোর অপরাধ বলে গণ্য করা হয়। দরিদ্রতা, পারিবারিক অশান্তি, কুরুচিপূর্ণ চলচ্চিত্র, অসৎ সঙ্গ প্রভৃতি কারণে কিশোর-কিশোরীরা নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।

উত্তর

দৃশ্যকল্প-২-এ সামাজিক স্তরবিন্যাসের যে ধরনের চিত্র ফুটে উঠেছে তা হলো সামাজিক শ্রেণিব্যবস্থা।সমাজবিজ্ঞানের একটি বহুল আলোচিত বিষয় হচ্ছে সামাজিক শ্রেণিব্যবস্থা। একই আয় ও সুযোগ-সুবিধা ভোগকারী গোষ্ঠীই হলো শ্রেণি। শ্রেণিব্যবস্থা কমবেশি সব সমাজেই বিদ্যমান। এটি মোটামুটি সার্বজনীন একটি ব্যবস্থা। এ ব্যবস্থায় ব্যক্তির অবস্থান ও মর্যাদা জন্মসূত্রে নির্ধারিত হয় না, বরং তার ব্যক্তিগত যোগ্যতা, শিক্ষা, দক্ষতা ও আর্থিক অবস্থার ওপর নির্ভর করে। তাই এ শ্রেণিব্যবস্থাকে একটি উন্মুক্ত ব্যবস্থা বলা হয়ে থাকে। কেননা এ ব্যবস্থায় সমাজের এক স্তর থেকে অন্য স্তরে যাওয়া সম্ভব। মর্যাদা ও যোগ্যতা অনুসারে নিজ গোত্রের বাইরে বিবাহ সম্ভব। দৃশ্যকল্প-২-এর বৈশিষ্ট্যগুলো এই ধারণার সঙ্গে পুরাপুরি মিলে যায়। এখানে বলা হয়েছে, বিবাহের ক্ষেত্রে কোনো ধরাবাঁধা নিয়ম নেই এবং ব্যক্তিগত যোগ্যতা অনুযায়ী যেকোনো পেশা গ্রহণ করতে পারে। এ বিষয়গুলোই প্রমাণ করে যে, এখানে ব্যক্তির মর্যাদা তার নিজের কর্মের ওপর নির্ভরশীল, জন্মসূত্রের ওপর নয়। সুতরাং উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, উদ্দীপকের উল্লিখিত বিষয়টি সামাজিক স্তরবিন্যাসের শ্রেণিব্যবস্থার সাথে সম্পর্কিত।

উত্তর

আমি এ বক্তব্যের সাথে সম্পূর্ণরূপে একমত যে দৃশ্যকল্প-১ এ উল্লিখিত বর্ণপ্রথা (Caste System)-এর মতো বদ্ধ ব্যবস্থার প্রবণতা আধুনিক সমাজে ক্রমশ হ্রাস পাচ্ছে।বর্ণপ্রথায় ব্যক্তির সামাজিক অবস্থান, মর্যাদা, অধিকার, দায়িত্ব ও কর্তব্য এবং বিভিন্ন সুযোগ-সুবিধা সবকিছু পূর্বনির্ধারিত থাকত। অর্থাৎ জন্মগতভাবেই সবকিছু নির্ধারিত হতো। এ ব্যবস্থায় বিবাহের ক্ষেত্রে অন্তর্গোত্র বিবাহ পদ্ধতি অনুসরণ করা হতো এবং পেশা নির্ধারিত হতো বর্ণপ্রথা অনুযায়ী। অর্থাৎ পিতার পেশাকেই নিজের পেশা হিসেবে গ্রহণ করতে হতো। কিন্তু আধুনিক সমাজে ব্যক্তির মর্যাদা তার জন্মপরিচয়ের চেয়ে যোগ্যতা, দক্ষতা ও ব্যক্তিগত অর্জনের ওপর বেশি নির্ভরশীল। শিক্ষার ব্যাপক প্রসার মানুষকে যুক্তিভিত্তিক ও সচেতন করে তুলেছে, যা পুরানো প্রথা ভেঙে নিজেদের ভাগ্য নির্ধারণের সুযোগ করে দিয়েছে। ফলে ব্যক্তি নিজ গোত্রের বাইরে বিয়ের সুযোগ পেয়েছে এবং যোগ্যতা অনুসারে পেশা নির্ধারণের সুযোগ পেয়েছে।শিল্পায়ন ও নগরায়ণের ফলে আধুনিক সমাজব্যবস্থায় নতুন নতুন পেশা তৈরি হয়েছে এবং বিভিন্ন শ্রেণির মানুষ একসঙ্গে বসবাস শুরু করেছে। এর ফলে জন্মসূত্রে নির্ধারিত পেশা বা সামাজিক বন্ধনের গুরুত্ব কমে গেছে। আধুনিক রাষ্ট্রগুলো আইন প্রণয়নের মাধ্যমে জন্মভিত্তিক বৈষম্যকে নিষিদ্ধ করেছে এবং সমানাধিকার প্রতিষ্ঠা করেছে। বিশ্বায়ন ও গণমাধ্যমের প্রভাবও মানুষের মধ্যে সাম্য ও ব্যক্তি স্বাধীনতার ধারণা ছড়িয়ে দিয়েছে।তাই বলা যায়, একটি উন্মুক্ত, যোগ্যতানির্ভর ও গতিশীল সমাজব্যবস্থার বিকাশের কারণে দৃশ্যকল্প-১ এর ধরনটি আধুনিক যুগে তার প্রাসঙ্গিকতা হারাচ্ছে।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।