উদ্দীপকে রহিমা বেগমের ক্ষেত্রে কোন ধরনের সামাজিক অসমতার চিত্র ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রহিমা বেগমের ক্ষেত্রে লিঙ্গভিত্তিক সামাজিক অসমতার চিত্র ফুটে উঠেছে।প্রকৃতিগতভাবে মানুষ নারী ও পুরুষ-এ দুই ভাগে বিভক্ত। নারী ও পুরুষভেদে যে সামাজিক অসমতা তা মনুষ্য সৃষ্ট নয়। এ অসমতা সম্পূর্ণ প্রাকৃতিক। প্রাকৃতিক কারণে এই অসমতার উদ্ভব হলেও সমাজজীবনে এর সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। পুরুষ ও নারীর লিঙ্গ ভেদাভেদের দোহাই দিয়ে সমাজ নারী ও পুরুষের সম্পর্কের মধ্যে পার্থক্য সৃষ্টি করেছে। সুদূর অতীতে শিকারি সমাজে সন্তানধারণ, লালন-পালন, গৃহস্থলির কাজের সাথে নারীরা অধিকভাবে যুক্ত হয়ে যাওয়ায় ক্রমে এগুলোকে নারীর কাজ হিসেবে ধরে নারীকে গৃহবন্দি করে ফেলা হয় এবং নারীর ওপর পুরুষের প্রাধান্য সৃষ্টি হয়। নারী ও পুরুষের এই অসমতার ভিত্তিতে সৃষ্টি হয়, পারিবারিক, অর্থনৈতিক, সামাজিক নানা বৈষম্য যা কালক্রমে পুরুষশাসিত সমাজের জন্ম দেয়। যেমনটি উদ্দীপকেও পরিলক্ষিত হয়। উদ্দীপকে দেখা যায়, রহিমা বেগম ও তার স্বামী একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে। কিন্তু সেখানে নারী ও পুরুষের কর্মের পরিবেশ, সুযোগ-সুবিধা ও বাস্তবতা ভিন্ন। একই কাজ করেও রহিমা তার স্বামীর চেয়ে বেতন ও পদোন্নতিতে কম সুযোগ পায়। আবার বাড়িতে এসে তার স্বামী আয়েস করলেও রহিমা তা পারে না। খাবার-দাবার গরম করা, বাচ্চাদের খোঁজখবর নেওয়াসহ সংসারের যাবতীয় কাজ তাকেই সামলাতে হয়। তার স্বামীর মতে এসব মহিলাদের কাজ। এসব বিষয় পাঠ্যবইয়ের জেন্ডার বা লিঙ্গভিত্তিক অসমতার ধারণার সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, রহিমা বেগমের ক্ষেত্রেও সামাজিক অসমতার লিঙ্গভিত্তিক উপাদানটির চিত্র ফুটে উঠেছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রহিমা বেগমের ক্ষেত্রে কোন ধরনের সামাজিক অসমতার চিত্র ফুটে …
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর