উদ্দীপকের বাস্তবতা সামাজিক উন্নয়ন ও অগ্রগতির পথে অন্তরায়- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের বাস্তবতা অর্থাৎ লিঙ্গভিত্তিক বৈষম্য সামাজিক উন্নয়ন ও অগ্রগতির পথে অন্তরায়। এ বিষয়টির সাথে আমি একমত পোষণ করি।বর্তমান পৃথিবীতে অর্ধেক মানুষ নারী। তাই নারীকে অবহেলা বা বঞ্চিত করে বিশ্বব্যাপী সার্বিক ও যথাযথ উন্নয়ন আশা করা যায় না। কিন্তু জেন্ডারের ভিত্তিতে সৃষ্ট সামাজিক বৈষম্যের কারণে নারীরা সমাজের সকল স্তরেই উপেক্ষিত হচ্ছে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্রসহ সকল ক্ষেত্রেই তারা বৈষম্যের শিকার হচ্ছে। উদ্দীপকের রহিমা বেগমের ক্ষেত্রেও জেন্ডার বৈষম্যের নেতিবাচক প্রভাব লক্ষ করা যায়। যেমন- কর্মপরিবেশ, সুযোগ-সুবিধা, বেতন ও পদোন্নতি, সংসারের কাজকর্ম, ছেলেমেয়েদের খোঁজখবর রাখা ইত্যাদি। এসব বৈষম্য দেশের সার্বিক উন্নয়নকে পিছিয়ে দিচ্ছে। মূলত সমাজ উন্নয়নের মূল চালিকাশক্তি হলো নারী-পুরুষ উভয়ই। নারীকে পিছনে। রেখে সমাজ কখনো উন্নয়নের শীর্ষে পৌঁছাতে পারে না। তাই অগ্রগতি, ও উন্নয়নের জন্য নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টা দরকার। এর সাথে। সাথে দরকার সমাজে বিরাজিত জেন্ডার বা লিঙ্গভিত্তিক বৈষম্য দূর করা। তাহলেই সমাজের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে বলে আমি মনে করি। নতুবা জেন্ডার বৈষম্য সমাজের উন্নয়ন ও অগ্রগতির জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের বাস্তবতা সামাজিক উন্নয়ন ও অগ্রগতির পথে অন্তরায়- বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর