শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে ছকের '?' চিহ্নিত স্থানে সমাজতান্ত্রিক কোন প্রত্যয়টি নির্দেশিত হয়েছে? ব্যাখ্যা করো ।

উত্তর: উদ্দীপকে ছকের '?' চিহ্নিত স্থানে সমাজতাত্ত্বিক সামাজিক স্তরবিন্যাস প্রত্যয়টি নির্দেশিত হয়েছে। স্তর শব্দের ইংরেজি প্রতিশব্দ Strata শব্দটি মাটি বা শিলার বিভিন্ন স্তর বোঝাতে ব্যবহৃত হয়। সমাজের উঁচু-নীচু বা ক্রমানুযায়ী বিভিন্ন স্তরের মানুষকে বোঝাতেও Strata শব্দটি ব্যবহৃত হয়। স্তরবিন্যাস বলতে বোঝায় স্তরগুলোর সুস্পষ্ট ও সুসজ্জিত ক্রমিক অবস্থান। টি. বি. বটোমর বলেন, সামাজিক স্তরবিন্যাস হচ্ছে সমাজের শ্রেণি বা স্তরভিত্তিক বিভাজন যা মর্যাদা ও ক্ষমতা গঠন করে । অন্যদিকে, কে.বি মেয়ার বলেন, সামাজিক স্তরবিন্যাস হলো সামাজিক পদমর্যাদার দিক থেকে সমাজের মানুষকে উঁচু, সমান ও নীচু ইত্যাদি স্তরে বিভক্ত করা হয়। অর্থাৎ সামাজিক স্তরবিন্যাস হচ্ছে সমাজের অভ্যন্তরে বিদ্যমান ব্যক্তি, গোষ্ঠী ও সামাজিক শ্রেণির ক্রমানুযায়ী অবস্থান। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে সামাজিক স্তরবিন্যাসের ধরনগুলোকে পর্যালোচনা করে সমাজবিজ্ঞানীরা চারটি ধরনের কথা বলেছেন। এগুলো হলো—১. দাস প্রথা, ২. এস্টেট প্রথা, ৩. জাতিবর্ণ ও ৪. সামাজিক শ্রেণি ও পদমর্যাদা। উদ্দীপকে উল্লিখিত ছকে সামাজিক স্তরবিন্যাসের এ চারটি প্রকারভেদই বর্ণিত হয়েছে। অতএব বলা যায়, উদ্দীপকের '?' স্থানে সামাজিক স্তরবিন্যাস প্রত্যয়টিই নির্দেশিত হয়েছে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে ছকের '?' চিহ্নিত স্থানে সমাজতান্ত্রিক কোন প্রত্যয়টি নির্দ…

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

উত্তর

'SocietySociety^{\prime} গ্রন্থের রচয়িতা হচ্ছে আমেরিকান সমাজবিজ্ঞানী রবার্ট এম ম্যাকাইভার ও চার্লস এইচ পেজ ।

উত্তর

বর্ণপ্রথা হচ্ছে জন্মসূত্রে নির্ধারিত হিন্দু সমাজের সামাজিক ও ধর্মীয় স্তরবিন্যাস। ভারতীয় সমাজে চার ধরনের বর্ণপ্রথা দেখতে পাওয়া যায়। যথা— ক. ব্রাহ্মণ ; এরা হলো সমাজের সর্বোচ্চ মর্যাদা অধিকারী, খ. ক্ষত্রিয় : এরা হলো সমাজের যোদ্ধাশ্রেণি, গ, বৈশ্য : এরা হলো সমাজের সাধারণ ব্যবসায়ী দল, ঘ. শূদ্র : এরা হলো সমাজের নিম্নশ্রেণি ।

উত্তর

উদ্দীপকে ছকের '?' চিহ্নিত স্থানে সমাজতাত্ত্বিক সামাজিক স্তরবিন্যাস প্রত্যয়টি নির্দেশিত হয়েছে। স্তর শব্দের ইংরেজি প্রতিশব্দ Strata শব্দটি মাটি বা শিলার বিভিন্ন স্তর বোঝাতে ব্যবহৃত হয়। সমাজের উঁচু-নীচু বা ক্রমানুযায়ী বিভিন্ন স্তরের মানুষকে বোঝাতেও Strata শব্দটি ব্যবহৃত হয়। স্তরবিন্যাস বলতে বোঝায় স্তরগুলোর সুস্পষ্ট ও সুসজ্জিত ক্রমিক অবস্থান। টি. বি. বটোমর বলেন, সামাজিক স্তরবিন্যাস হচ্ছে সমাজের শ্রেণি বা স্তরভিত্তিক বিভাজন যা মর্যাদা ও ক্ষমতা গঠন করে । অন্যদিকে, কে.বি মেয়ার বলেন, সামাজিক স্তরবিন্যাস হলো সামাজিক পদমর্যাদার দিক থেকে সমাজের মানুষকে উঁচু, সমান ও নীচু ইত্যাদি স্তরে বিভক্ত করা হয়। অর্থাৎ সামাজিক স্তরবিন্যাস হচ্ছে সমাজের অভ্যন্তরে বিদ্যমান ব্যক্তি, গোষ্ঠী ও সামাজিক শ্রেণির ক্রমানুযায়ী অবস্থান। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে সামাজিক স্তরবিন্যাসের ধরনগুলোকে পর্যালোচনা করে সমাজবিজ্ঞানীরা চারটি ধরনের কথা বলেছেন। এগুলো হলো—১. দাস প্রথা, ২. এস্টেট প্রথা, ৩. জাতিবর্ণ ও ৪. সামাজিক শ্রেণি ও পদমর্যাদা। উদ্দীপকে উল্লিখিত ছকে সামাজিক স্তরবিন্যাসের এ চারটি প্রকারভেদই বর্ণিত হয়েছে। অতএব বলা যায়, উদ্দীপকের '?' স্থানে সামাজিক স্তরবিন্যাস প্রত্যয়টিই নির্দেশিত হয়েছে।

উত্তর

"স্তরবিহীন সমাজ অলীক কল্পনা'- উক্তিটি যথার্থ। স্তরবিন্যাস হলো সামাজিক অর্থাৎ সামাজিক স্তরবিন্যাস হলো মানবিক সম্পর্কের স্তরবিন্যাস। এই স্তরবিন্যাস সামাজিক মান ও রীতির নির্ধারক। সামাজিক মান বা রীতি সামাজিক স্তরবিন্যাসের মাধ্যমে পুরুষাণুক্রমে সঞ্চারিত হয়। এ কারণে স্তরবিন্যাসের প্রয়োজনীয়তা আছে। স্তরবিন্যাস সামাজিক মিথস্ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ স্তরের একটি অন্তর্মুখী বা ব্যক্তির মনোভাব সম্পৃক্ত দিক আছে। বিশেষ ধরনের কিছু মিথস্ক্রিয়া কেবল একই স্তরভুক্ত ব্যক্তিবর্গের মধ্যেই সংঘটিত হয়। সামাজিক স্তরবিন্যাস চিরন্তন ও সর্বজনীন। মানবসভ্যতার ইতিহাসে এমন কোনো সমাজ খুঁজে পাওয়া যায় না, যা পরিপূর্ণভাবে সাম্যের উপর প্রতিষ্ঠিত ছিল। আদিম অধিবাসীদের গোষ্ঠীজীবনেও দলপতির প্রভাব- প্রতিপত্তি প্রতিষ্ঠিত ছিল। এসব প্রভাব প্রতিপত্তিকে কেন্দ্র করে কিছু সংখ্যক ব্যক্তি অধিকতর সুযোগ-সুবিধা ভোগ করত। কালের বিবর্তনের ধারায় সামাজিক স্তরবিন্যাসের আকৃতি-প্রকৃতির পরিবর্তন ঘটেছে। কিন্তু স্তরবিন্যাস কখনও বিলুপ্ত হয়নি। সকল সমাজেই এটি বিদ্যমান। সুতরাং বলা যায়, স্তরবিহীন সমাজ অলীক কল্পনামাত্র। অর্থাৎ মানব সমাজ থেকে স্তরবিন্যাস বিলুপ্ত হয়নি।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।