“স্তরবিহীন সমাজ অলীক কল্পনা”-কথাটি বুঝিয়ে লিখ ।
উত্তর: "স্তরবিহীন সমাজ অলীক কল্পনা'- উক্তিটি যথার্থ। স্তরবিন্যাস হলো সামাজিক অর্থাৎ সামাজিক স্তরবিন্যাস হলো মানবিক সম্পর্কের স্তরবিন্যাস। এই স্তরবিন্যাস সামাজিক মান ও রীতির নির্ধারক। সামাজিক মান বা রীতি সামাজিক স্তরবিন্যাসের মাধ্যমে পুরুষাণুক্রমে সঞ্চারিত হয়। এ কারণে স্তরবিন্যাসের প্রয়োজনীয়তা আছে। স্তরবিন্যাস সামাজিক মিথস্ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ স্তরের একটি অন্তর্মুখী বা ব্যক্তির মনোভাব সম্পৃক্ত দিক আছে। বিশেষ ধরনের কিছু মিথস্ক্রিয়া কেবল একই স্তরভুক্ত ব্যক্তিবর্গের মধ্যেই সংঘটিত হয়। সামাজিক স্তরবিন্যাস চিরন্তন ও সর্বজনীন। মানবসভ্যতার ইতিহাসে এমন কোনো সমাজ খুঁজে পাওয়া যায় না, যা পরিপূর্ণভাবে সাম্যের উপর প্রতিষ্ঠিত ছিল। আদিম অধিবাসীদের গোষ্ঠীজীবনেও দলপতির প্রভাব- প্রতিপত্তি প্রতিষ্ঠিত ছিল। এসব প্রভাব প্রতিপত্তিকে কেন্দ্র করে কিছু সংখ্যক ব্যক্তি অধিকতর সুযোগ-সুবিধা ভোগ করত। কালের বিবর্তনের ধারায় সামাজিক স্তরবিন্যাসের আকৃতি-প্রকৃতির পরিবর্তন ঘটেছে। কিন্তু স্তরবিন্যাস কখনও বিলুপ্ত হয়নি। সকল সমাজেই এটি বিদ্যমান। সুতরাং বলা যায়, স্তরবিহীন সমাজ অলীক কল্পনামাত্র। অর্থাৎ মানব সমাজ থেকে স্তরবিন্যাস বিলুপ্ত হয়নি।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
“স্তরবিহীন সমাজ অলীক কল্পনা”-কথাটি বুঝিয়ে লিখ ।
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর