শেয়ারFacebookWhatsApp

শ্যামাপ্রসাদের আচরণে স্তরবিন্যাসের কোন দিকটি পরিলক্ষিত হয়? বর্তমান সময়ে উক্ত দিকটির প্রভাব হ্রাস পাচ্ছে—বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের শ্যামাপ্রসাদের আচরণে স্তরবিন্যাসের জাতিবর্ণ প্রথা নামক প্রকরণের বদ্ধ প্রকৃতির ( closed-system) দিকটি পরিলক্ষিত হয়- যা দিন দিন হ্রাস পাচ্ছে। ভারতীয় জাতিবর্ণ প্রথায় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র নামক চারটি বর্ণ রয়েছে। ব্রাহ্মণরা হলো শিক্ষক- যাজক, যারা সৃষ্টিকর্তার মস্তিষ্ক থেকে সৃষ্ট, এরা হলো সমাজের সর্বোচ্চ মর্যাদার অধিকারী। ক্ষত্রিয়রা হলো সমাজের যোদ্ধাশ্রেণি যারা সৃষ্টিকর্তার বাহু থেকে উদ্ভূত। যাবতীয় ব্যবসায়ী কাজকর্ম বৈশ্যদের দ্বারা সম্পাদিত হয়ে থাকে। আর সমাজের সবচেয়ে নিম্নশ্রেণির বর্ণ হলো শূদ্ররা। সদস্যপদ জাতিবর্ণ প্ৰথা অনুযায়ী জাতিবর্ণের পেশা বংশানুক্রমিকভাবে আরোপিত হয় । অর্থাৎ কেউ চাইলেই তার জাতি ও পেশা পরিবর্তন করতে পারবে না। আবার জাতিবর্ণ প্রথা অনুযায়ী স্বজাতির গণ্ডীর মধ্যেই বৈবাহিক সম্পর্ক সীমাবদ্ধ থাকে। কেউ চাইলেই অন্য বর্ণের কারো সাথে বিবাহ করতে পারে না। প্রতিটি জাতিকেই নিজস্ব রীতিনীতি মেনে চলতে হয়। এ প্রথা অনুযায়ী বৰ্ণ, পেশা, কিছুই পরিবর্তন করা যায় না বলে একে closed system বলা হয়। কিন্তু বর্তমানে নগরায়ন, শিল্পায়ন ও উদারনৈতিক আধুনিক শিক্ষার প্রসারের সাথে সাথে জাতিবর্ণের ভিত দুর্বল হয়ে পড়েছে এবং যেকোনো জাতিবর্ণের লোক যেকোনো পেশা গ্রহণ করতে সক্ষম হচ্ছে। বর্তমান আধুনিক বিশ্বে জাতিবর্ণের দৃঢ় রূপটি ক্রমশ তিরোহিত হচ্ছে। উদ্দীপকের শ্যামাপ্রসাদের ব্রাহ্মণের মেয়েকে পছন্দ ও বিয়ে করতে চাওয়া তারই বহিঃপ্রকাশ। সুতরাং এটি স্পষ্ট যে, বর্তমান সময়ে জাতিবর্ণ প্রথার বদ্ধ দিকটির প্রভাব হ্রাস পাচ্ছে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

শ্যামাপ্রসাদের আচরণে স্তরবিন্যাসের কোন দিকটি পরিলক্ষিত হয়? বর্তমান…

উদ্দীপক

রাখালচন্দ্র একজন জেলে । বংশ পরম্পরায় তার পরিবার একই পেশায় কাজ করে আসছে। বিবাহ ও অন্যান্য সামাজিক সম্পর্ক তাদের একই জাতিবর্গের লোকজনের সঙ্গেই হয়। কিন্তু তার ছেলে শ্যামাপ্রসাদ একজন ব্রাহ্মণের মেয়েকে পছন্দ করে ও তাকে বিয়ে করতে চায় ।

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

উত্তর

বংশগত গুণের ভিত্তিতে বিশেষ কোনো মানবগোষ্ঠীই হলো Caste বা বৰ্ণ ৷

উত্তর

সামাজিক স্তরবিন্যাস চিরন্তন ও সর্বজনীন 1 কোনো রকমের স্তরবিন্যাস নেই এমন সমাজ নেই। প্রাচীন যুগ, মধ্যযুগ বা আধুনিক যুগ—সবযুগেই স্তরবিন্যাস দেখা যায়। কী প্রাচ্য, কী পাশ্চাত্য সর্বদাই স্তরবিন্যাসের উপস্থিতি লক্ষণীয়। লিঙ্গ, বয়স, ক্ষমতা, আয়, পদমর্যাদা ইত্যাদির ভিত্তিতে সকল সমাজই স্তরায়িত। যেকোনো সরকারি বা বেসরকারি বড় ধরনের সংগঠনেও দেখা যায় স্তরবিন্যাস । এ কারণে স্তরবিন্যাস একটি সর্বজনীন বিষয় বলে বিবেচিত।

উত্তর

উদ্দীপকে সামাজিক স্তরবিন্যাসের জাতিবর্ণ প্রকরণের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। সামাজিক স্তরবিন্যাসের একটি রূপ হলো জাতিবর্ণ ব্যবস্থা। জাতিবর্ণ বলতে বোঝায় অন্তর্গোত্র বিবাহভিত্তিক এমন এক গোষ্ঠী যার একটি সাধারণ নাম থাকে, যার সদস্যপদ জন্মসূত্রে লাভ করতে হয় এবং সদস্যদের সামাজিক মেলামেশার ক্ষেত্রে কতিপয় নিয়মনীতি মেনে চলতে হয়। এই প্ৰথায় কোনো ব্যক্তি যে জাতিবর্ণে জন্মগ্রহণ করে তাকে আজীবন সেই জাতিবর্ণের পরিচয়ই বহন করতে হয় । ঐতিহ্যগতভাবে জাতিবর্ণের জন্মগত পেশা পরিবর্তন করা সহজসাধ্য নয় । জাতিবর্ণ প্রথা স্থিতিশীল। জাতিবর্ণ প্রথার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, নিত্যদিনের জীবনযাত্রার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ মেনে চলতে হয় । কোনো বিশেষ জাতিবর্ণের সঙ্গে অন্য কোনো জাতিবর্ণের সামাজিক মেলামেশার ওপর বিধি-নিষেধ লক্ষ করা যায়। উদ্দীপকের রাখালচন্দ্র একজন জেলে। বংশ পরম্পরায় তার পরিবার একই পেশায় কাজ করে আসছে। বিবাহ এবং অন্যান্য সামাজিক সম্পর্ক তাদের একই জাতিবর্ণের লোকজনের সঙ্গেই হয়। যা কিনা জাতিবৰ্ণ প্রথার বৈশিষ্ট্যকেই প্রতিফলিত করে। সুতরাং বলা যায়, উদ্দীপকে সামাজিক স্তরবিন্যাসের জাতিবর্ণ প্রকরণের বৈশিষ্ট্য ফুটে উঠেছে।

উত্তর

উদ্দীপকের শ্যামাপ্রসাদের আচরণে স্তরবিন্যাসের জাতিবর্ণ প্রথা নামক প্রকরণের বদ্ধ প্রকৃতির ( closed-system) দিকটি পরিলক্ষিত হয়- যা দিন দিন হ্রাস পাচ্ছে। ভারতীয় জাতিবর্ণ প্রথায় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র নামক চারটি বর্ণ রয়েছে। ব্রাহ্মণরা হলো শিক্ষক- যাজক, যারা সৃষ্টিকর্তার মস্তিষ্ক থেকে সৃষ্ট, এরা হলো সমাজের সর্বোচ্চ মর্যাদার অধিকারী। ক্ষত্রিয়রা হলো সমাজের যোদ্ধাশ্রেণি যারা সৃষ্টিকর্তার বাহু থেকে উদ্ভূত। যাবতীয় ব্যবসায়ী কাজকর্ম বৈশ্যদের দ্বারা সম্পাদিত হয়ে থাকে। আর সমাজের সবচেয়ে নিম্নশ্রেণির বর্ণ হলো শূদ্ররা। সদস্যপদ জাতিবর্ণ প্ৰথা অনুযায়ী জাতিবর্ণের পেশা বংশানুক্রমিকভাবে আরোপিত হয় । অর্থাৎ কেউ চাইলেই তার জাতি ও পেশা পরিবর্তন করতে পারবে না। আবার জাতিবর্ণ প্রথা অনুযায়ী স্বজাতির গণ্ডীর মধ্যেই বৈবাহিক সম্পর্ক সীমাবদ্ধ থাকে। কেউ চাইলেই অন্য বর্ণের কারো সাথে বিবাহ করতে পারে না। প্রতিটি জাতিকেই নিজস্ব রীতিনীতি মেনে চলতে হয়। এ প্রথা অনুযায়ী বৰ্ণ, পেশা, কিছুই পরিবর্তন করা যায় না বলে একে closed system বলা হয়। কিন্তু বর্তমানে নগরায়ন, শিল্পায়ন ও উদারনৈতিক আধুনিক শিক্ষার প্রসারের সাথে সাথে জাতিবর্ণের ভিত দুর্বল হয়ে পড়েছে এবং যেকোনো জাতিবর্ণের লোক যেকোনো পেশা গ্রহণ করতে সক্ষম হচ্ছে। বর্তমান আধুনিক বিশ্বে জাতিবর্ণের দৃঢ় রূপটি ক্রমশ তিরোহিত হচ্ছে। উদ্দীপকের শ্যামাপ্রসাদের ব্রাহ্মণের মেয়েকে পছন্দ ও বিয়ে করতে চাওয়া তারই বহিঃপ্রকাশ। সুতরাং এটি স্পষ্ট যে, বর্তমান সময়ে জাতিবর্ণ প্রথার বদ্ধ দিকটির প্রভাব হ্রাস পাচ্ছে।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।