ছকে প্রদত্ত '?' স্থানে প্রযোজ্য বিষয়টির শ্রেণিবিভাগ বিশ্লেষণ কর।
উত্তর: ছকে প্রদত্ত '?' স্থানে প্রযোজ্য বিষয়টি হলো সামাজিক স্তরবিন্যাস। অধিকাংশ সমাজবিজ্ঞানী সামাজিক স্তরবিন্যাসের চারটি রূপ বা প্রকরণের কথা উল্লেখ করেছেন। এগুলো নিচে আলোচনা করা হলো- দাসপ্রথা : দাসপ্রথা পৃথিবীর প্রাচীন শ্রেণিভিত্তিক সমাজব্যবস্থা। এ সমাজব্যবস্থায় কিছু লোক থাকে যারা অর্থ ও ক্ষমতার মালিক এবং আদেশ প্রদানে সক্ষম। অন্যদিকে কিছু লোক আছে যারা গরিব এবং আদেশ পালনকারী। এটি এমন একটি প্রথা যাতে বেশির ভাগ মানুষ কিছু নির্দিষ্ট মনিব শ্রেণির অধীনে থাকে এবং তাদের আদেশ অনুযায়ী চলে। এস্টেট প্রথা : এস্টেট প্রথা সামাজিক স্তরবিন্যাসের একটি ব্যবস্থা, যা ঐতিহাসিকভাবে ইউরোপ ও রাশিয়ায় পরিলক্ষিত হতো। এ ক্ষুদ্র সংখ্যক স্তরের মধ্যে সূক্ষ্ম পার্থক্য ও অনমনীয় প্রতিবন্ধকতা বিদ্যমান। সামন্ত ব্যবস্থার মধ্যে জমিদার সম্প্রদায় ও সাধারণ মানুষের ক্রমোচ্চ সুসম্পর্কের ভিত্তিতে সামাজিক স্তরবিন্যাসের যে প্রতিষ্ঠানিক রূপ দেখা যায় সেটিই হচ্ছে এস্টেট প্রথা । সামাজিক শ্রেণিব্যবস্থা : সামাজিক শ্রেণিব্যবস্থা হচ্ছে অর্থনৈতিক উৎপাদন ব্যবস্থার ভূমিকা পালন দ্বারা নির্ধারিত গোষ্ঠী। সামাজিক শ্রেণি বলতে সামাজিক স্তরবিন্যাসের সাথে জড়িত মানুষের একটি বৃহৎ বিভাগ বা শ্রেণিকে বোঝায়, যারা তাদের সমাজ বা সম্প্রদায়ের অন্যান্য দলের সাথে সম্পর্কের আলোকে অভিন্ন সামাজিক পদমর্যাদার অধিকারী। বর্ণপ্রথা : কুল বা জাতি বা বংশগত গুণের ভিত্তিতে বিশেষ কোনো মানবগোষ্ঠীর বিচার করার প্রথাই হচ্ছে বর্ণপ্রথা। বর্ণপ্রথা হচ্ছে সামাজিক স্তরবিন্যাসের এমন একটি ধরন যা রীতিনীতি, আচার-অনুষ্ঠানের বিশুদ্ধতায় একে অন্যের থেকে ক্রমানুসারে সংগঠিত ও পৃথকীকৃত।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
ছকে প্রদত্ত '?' স্থানে প্রযোজ্য বিষয়টির শ্রেণিবিভাগ বিশ্লেষণ কর।
উদ্দীপক
নোয়াখালী সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর