উদ্দীপকে উক্ত অসমতাটি আমাদের সামাজিক উন্নতির অন্তরায়- তুমি কি এই বক্তব্যের সাথে একমত? যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের সামাজিক শ্রেণি ও পদমর্যাদার অসমতাটি আমাদের সামাজিক উন্নতির অন্তরায়- এ বক্তব্যের সাথে আমি একমত। নিচে এর সপক্ষে যুক্তিসহ বিশ্লেষণ করা হলো- শ্রেণিভিত্তিক অসমতার কারণে সমাজে কিছু মানুষের কাছে সম্পদের পুঞ্জিভবন ঘটে। যেমনটি ঘটেছে উদ্দীপকের সবুজ মিয়ার ক্ষেত্রে যা সমাজের সার্বিক অর্থনৈতিক অবস্থার ভারসাম্য নষ্ট করে। ফলে গরিব আরও গরিব হয়। ধনী আরও ধনী হয়। যে অবস্থার মধ্য দিয়ে একটি সমাজ তখন আর উন্নতির পথে এগোতে পারে না। শ্রেণিভিত্তিক অসমতার কারণে সম্পদের পুঞ্জিভবন ঘটতে থাকলে যেহেতু তখন সমাজে অর্থনীতির অসাম্য প্রতিষ্ঠিত হয়। তখন তাই সমাজের বেশিরভাগ মানুষের জীবনে বেঁচে থাকার জন্য মৌলিক চাহিদা পূরণের অনিশ্চয়তা দেখা দেয়। যার কারণে সামাজিক অগ্রগতি বাধাপ্রাপ্ত হয়। উদ্দীপকের বিষয়টিও তার ব্যতিক্রম নয়। শ্রেণিভিত্তিক অসমতার কারণে কিছু মুষ্টিমেয় ব্যক্তি সমাজে ক্ষমতাবান হয়ে ওঠে, ফলে তারা নিজেদের স্বার্থচরিতার্থ করার জন্য নিজেদের খেয়াল খুশিমত দরিদ্রদের ওপর অত্যাচার ও নির্যাতন চালায়। যে কারণে সমাজ ও রাষ্ট্রে মানবাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হয় না । উদ্দীপকেও ঠিক একই অবস্থার চিত্র ফুটে উঠেছে। শ্রেণিভিত্তিক অসমতার ফলে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করা যায় না। যে কারণে সদিচ্ছা থাকলেও একটি টেকসই ও কাঙ্ক্ষিত সমাজ বিনির্মাণ করা সম্ভব হয় না। অতএব, শ্রেণিভিত্তিক অসমতাকে নিয়ন্ত্রণ করা বা উচ্ছেদ করা না গেলে কোনো দেশ বা সমাজের পক্ষে উন্নতি করা সম্ভব নয়। বাংলাদেশ বা আমাদের সমাজব্যবস্থার ক্ষেত্রেও একথাটি সমানভাবে প্রযোজ্য ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উক্ত অসমতাটি আমাদের সামাজিক উন্নতির অন্তরায়- তুমি কি এই ব…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর