শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত বিষয়টি শুধু প্রবীণদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তুমি কি এ কথার সাথে একমত ? ব্যাখ্যা কর ।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত “বয়স বৈষম্যবাদ বিষয়টি শুধু প্রবীণদের ক্ষেত্রে প্রযোজ্য নয়”— প্রশ্নোক্ত এ মন্তব্যের সাথে আমি পুরোপুরি একমত। বয়স বৈষম্যবাদ সামাজিক অসমতার অন্যতম ধরন। বয়স বৈষম্যবাদ বলতে বয়সের কারণে কোনো বয়স গোষ্ঠী বা তার কোনো সদস্যদের প্রতি নেতিবাচক ধ্যান-ধারণা বা মনোভাব পোষণ ও বৈষম্যমূলক আচরণকে বোঝায়। শুরুতে বয়স বৈষম্যবাদ বলতে প্রবীণদের প্রতি বদ্ধমূল ধারণা পোষণ বা বৈষম্যমূলক আচরণকেই বোঝানো হতো । তবে বর্তমানে কেবল প্রবীণদের প্রতি নয় বরং বয়সের প্রেক্ষিতে সৃষ্ট বৈষম্যকেই বয়স বৈষম্যবাদ বলা হয়। অর্থাৎ বয়সে ছোট হওয়ার কারণে শিশুদের প্রতি যেকোনো বৈষম্যও বয়স বৈষম্য হিসেবে বিবেচিত হয়। উদাহরণ হিসেবে বলা যায়, সম্প্রতি ঘূর্ণিঝড় সিত্রাং এর আঘাতে বাংলাদেশের উপকূলীয় জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং মানুষ খাদ্য সংকটে পড়ে। বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা এসব অসহায় মানুষের জন্য ত্রাণের ব্যবস্থা করে। ত্রাণ বিতরণের সময় দেখা যায়, যুবকদের চেয়ে শিশু ও বৃদ্ধরা ত্রাণ সংগ্রহে পিছিয়ে পড়ে। অর্থাৎ এখানে লক্ষণীয় যে, বৃদ্ধদের পাশাপাশি শিশুরাও বয়সের কারণে বৈষম্যের শিকার হয় । সুতরাং উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, বয়স বৈষম্যবাদ শুধু প্রবীণদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বরং শিশুরাও বয়স বৈষম্যের শিকার হয় ।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত বিষয়টি শুধু প্রবীণদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তুম…

উদ্দীপক

৭০ বছর বয়সী আবদুল বাতেন ডায়াবেটিস রোগী। পাশের বাড়ির এক বিয়ের দাওয়াতে গিয়ে দেখেন প্রবীণদের খাবার উপযোগী কোনো মেন্যু নেই বললেই চলে। আবার পরিবারের সদস্যরা কখনো কখনো তার অসাক্ষাতেই আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এতে নিজেকে তিনি উপেক্ষিত ও অপ্রয়োজনীয় মনে করেন— হতাশ হয়ে পড়েন।

দিনাজপুর সরকারি কলেজ · 2024

উত্তর

বিচ্যুতি বলতে এমন আচরণকে বোঝায়, যা স্বাভাবিক ও কাঙ্ক্ষিত আচরণের পরিপন্থি।

উত্তর

সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। শৈশবে এ সামাজিকীকরণ প্রক্রিয়া শুরু হয়ে আজীবন চলতে থাকে। পরিবর্তনশীল সমাজের সাথে খাপ খাইয়ে চলতে মানুষকে প্রতিনয়তই সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। একাত্র মৃত্যুর মধ্য হিয়েই সামাজিকীকরণের পরিসমাপ্তি ঘটে। তাই সামাজিকীকরণকে একটি জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয়ে থাকে।

উত্তর

উদ্দীপকে সমাজবিজ্ঞানের বয়স বৈষম্যবাদ প্রত্যয়কে নির্দেশ করা হয়েছে। বয়স বৈষম্যবাদ বলতে বয়সের কারণে কোনো বয়সগোষ্ঠী বা তার কোনো সদস্যদের প্রতি নেতিবাচক ধ্যান-ধারণা বা মনোভাব পোষণ ও তার সাথে বৈষম্যমূলক আচরণ করাকে বোঝায়। বয়সবিদ্বেষী ব্যক্তি বা সমাজ প্রবীণদেরকে জৈবিক ও সামাজিকভাবে অযোগ্য বলে মনে করে। পৃথিবীর অধিকাংশ সমাজেই প্রবীণরা কম-বেশি বৈষম্যমূলক আচরণের শিকার হন। আমেরিকান চিকিৎসক ও মনোবিজ্ঞানী রবার্ট বাটলার বলেন, “বয়স বৈষম্যবাদকে এমন একটি প্রক্রিয়া হিসেবে দেখা হয়, যার মাধ্যমে বয়সের কারণে প্রবীণের প্রতি বদ্ধমূল ধারণা পোষণ ও বৈষম্যমূলক আচরণ করা হয়।” যেমনটি উদ্দীপকের ঘটনায় প্রতিফলিত হয়েছে। উদ্দীপকে দেখা যায়, ৭০ বছর বয়সী আব্দুল বাতেন পাশের বাড়ির এক বিয়ের দাওয়াতে গিয়ে দেখেন, প্রবীণদের খাবার উপযোগী কোনো মেন্যু নেই বললেই চলে। আবার পরিবারের সদস্যদের কাছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তিনি উপেক্ষিত থেকে যান। তাদের ধারণা, বয়সের কারণে আব্দুল বাতেন সিদ্ধান্ত গ্রহণে অক্ষম। সুতরাং বলা যায়, আব্দুল বাতেনের প্রতি এ ধরনের মনোভাব বয়স বৈষম্যবাদের সাথে সাদৃশ্যপূর্ণ ।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত “বয়স বৈষম্যবাদ বিষয়টি শুধু প্রবীণদের ক্ষেত্রে প্রযোজ্য নয়”— প্রশ্নোক্ত এ মন্তব্যের সাথে আমি পুরোপুরি একমত। বয়স বৈষম্যবাদ সামাজিক অসমতার অন্যতম ধরন। বয়স বৈষম্যবাদ বলতে বয়সের কারণে কোনো বয়স গোষ্ঠী বা তার কোনো সদস্যদের প্রতি নেতিবাচক ধ্যান-ধারণা বা মনোভাব পোষণ ও বৈষম্যমূলক আচরণকে বোঝায়। শুরুতে বয়স বৈষম্যবাদ বলতে প্রবীণদের প্রতি বদ্ধমূল ধারণা পোষণ বা বৈষম্যমূলক আচরণকেই বোঝানো হতো । তবে বর্তমানে কেবল প্রবীণদের প্রতি নয় বরং বয়সের প্রেক্ষিতে সৃষ্ট বৈষম্যকেই বয়স বৈষম্যবাদ বলা হয়। অর্থাৎ বয়সে ছোট হওয়ার কারণে শিশুদের প্রতি যেকোনো বৈষম্যও বয়স বৈষম্য হিসেবে বিবেচিত হয়। উদাহরণ হিসেবে বলা যায়, সম্প্রতি ঘূর্ণিঝড় সিত্রাং এর আঘাতে বাংলাদেশের উপকূলীয় জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং মানুষ খাদ্য সংকটে পড়ে। বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা এসব অসহায় মানুষের জন্য ত্রাণের ব্যবস্থা করে। ত্রাণ বিতরণের সময় দেখা যায়, যুবকদের চেয়ে শিশু ও বৃদ্ধরা ত্রাণ সংগ্রহে পিছিয়ে পড়ে। অর্থাৎ এখানে লক্ষণীয় যে, বৃদ্ধদের পাশাপাশি শিশুরাও বয়সের কারণে বৈষম্যের শিকার হয় । সুতরাং উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, বয়স বৈষম্যবাদ শুধু প্রবীণদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বরং শিশুরাও বয়স বৈষম্যের শিকার হয় ।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।