শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে সামাজিক অসমতার কোন ধরন লক্ষ করা যায় ? তা ব্যাখ্যা করো ।

উত্তর: উদ্দীপকে লিঙ্গভিত্তিক সামাজিক অসমতার ধরনটি লক্ষণীয় । নারী ও পুরুষের মধ্যে জীববিজ্ঞানের নিয়মে যে ভেদ বা পার্থক্য তাকে লিঙ্গ হিসেবে চিহ্নিত করা হয়। মানব সমাজে এজন্য দুটি অংশের সৃষ্টি হয়েছে। যার একটি নারী অন্যটি পুরুষ। প্রাকৃতিক কারণে এই অসমতার উদ্ভব হলেও সমাজজীবনে এর সুদূরপ্রসারী প্রভাব রয়েছে । পুরুষ ও নারীর লিঙ্গ ভেদাভেদের দোহাই দিয়ে সমাজ নারী ও পুরুষের সম্পর্কের মধ্যে পার্থক্য সৃষ্টি করেছে। সুদূর অতীতে শিকারি সমাজে সন্তানধারণ, লালন-পালন, গৃহস্থলির কাজের সাথে নারীরা অধিকভাবে যুক্ত হয়ে যাওয়ায় ক্রমে এগুলোকে নারীর কাজ হিসেবে ধরে নারীকে গৃহবন্দি করে ফেলা হয় এবং নারীর ওপর পুরুষের প্রাধান্য সৃষ্টি হয়। নারী ও পুরুষের এই অসমতার ভিত্তিতে সৃষ্টি হয় পারিবারিক, অর্থনৈতিক, সামাজিক নানা বৈষম্য যা কালক্রমে পুরুষশাসিত সমাজের জন্ম দেয় । যেমনটি উদ্দীপকেও পরিলক্ষিত হয়। উদ্দীপকে দেখা যায়, সারাদিন অফিস শেষ করে শারমিন বাসায় এসে সন্তানদের দেখাশোনাসহ সংসারের যাবতীয় দায়িত্ব পালন করেন। সাজিদ মনে করেন এসব নারীদেরই কাজ। অতএব উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে লিঙ্গভিত্তিক অসমতা পরিলক্ষিত হয়েছে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে সামাজিক অসমতার কোন ধরন লক্ষ করা যায় ? তা ব্যাখ্যা করো ।

উদ্দীপক

ব্যাংকার দম্পতি শারমিন ও সাজিদ সকালে একসাথে অফিসের উদ্দেশ্যে বেড়িয়ে যান। অফিস শেষে শারমিন রাসায় ফিরে সন্তানদের দেখাশুনা, রান্নার তদারকি ও সংসারের যাবতীয় কাজে ব্যস্ত থাকেন। কিন্তু সাজিদ অফিস শেষে ক্লাবে যান, টিভি দেখেন কিংবা বিশ্রাম নেন। তিনি মনে করেন সাংসারিক এসব দায়িত্ব পালন তার কাজ নয়। বিশ্রামহীন, বিনোদনহীন শারমিন মানসিক অবসাদে ভুগছেন। ফলে অফিস ও সাংসারিক দায়িত্ব কোনটাই সঠিকভাবে পালন করতে পারছেন না ।

নোয়াখালী সরকারি কলেজ · 2024

উত্তর

সমাজের দুই বা ততোধিক গোষ্ঠীর মধ্যে মর্যাদা, ক্ষমতা, সুযোগ-সুবিধা বা সম্পদ বণ্টনের ভিত্তিতে যে পার্থক্য সৃষ্টি হয় তাই সামাজিক অসমতা ।

উত্তর

নারী ও পুরুষ সমন্ধীয় মনস্তাত্ত্বিক এবং সাংস্কৃতিক বোধ হচ্ছে জেন্ডার । জেন্ডার হচ্ছে সামাজিকভাবে গড়ে ওঠা নারী-পুরুষের পরিচয়, সামাজিকভাবে নির্ধারিত নারী-পুরুষের মধ্যকার সম্পর্ক এবং সমাজ কর্তৃক আরোপিত নারী- পুরুষের ভূমিকা, যা পরিবর্তনীয়। একজন নারী বা পুরুষ সমাজে কী ভূমিকা পালন করবে, কেমন আচরণ করবে, তাদের মধ্যে আন্তঃসম্পর্ক কেমন হবে, কার পোশাক-পরিচ্ছদ কেমন হবে প্রভৃতি প্রকাশ করে জেন্ডার ।

উত্তর

উদ্দীপকে লিঙ্গভিত্তিক সামাজিক অসমতার ধরনটি লক্ষণীয় । নারী ও পুরুষের মধ্যে জীববিজ্ঞানের নিয়মে যে ভেদ বা পার্থক্য তাকে লিঙ্গ হিসেবে চিহ্নিত করা হয়। মানব সমাজে এজন্য দুটি অংশের সৃষ্টি হয়েছে। যার একটি নারী অন্যটি পুরুষ। প্রাকৃতিক কারণে এই অসমতার উদ্ভব হলেও সমাজজীবনে এর সুদূরপ্রসারী প্রভাব রয়েছে । পুরুষ ও নারীর লিঙ্গ ভেদাভেদের দোহাই দিয়ে সমাজ নারী ও পুরুষের সম্পর্কের মধ্যে পার্থক্য সৃষ্টি করেছে। সুদূর অতীতে শিকারি সমাজে সন্তানধারণ, লালন-পালন, গৃহস্থলির কাজের সাথে নারীরা অধিকভাবে যুক্ত হয়ে যাওয়ায় ক্রমে এগুলোকে নারীর কাজ হিসেবে ধরে নারীকে গৃহবন্দি করে ফেলা হয় এবং নারীর ওপর পুরুষের প্রাধান্য সৃষ্টি হয়। নারী ও পুরুষের এই অসমতার ভিত্তিতে সৃষ্টি হয় পারিবারিক, অর্থনৈতিক, সামাজিক নানা বৈষম্য যা কালক্রমে পুরুষশাসিত সমাজের জন্ম দেয় । যেমনটি উদ্দীপকেও পরিলক্ষিত হয়। উদ্দীপকে দেখা যায়, সারাদিন অফিস শেষ করে শারমিন বাসায় এসে সন্তানদের দেখাশোনাসহ সংসারের যাবতীয় দায়িত্ব পালন করেন। সাজিদ মনে করেন এসব নারীদেরই কাজ। অতএব উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে লিঙ্গভিত্তিক অসমতা পরিলক্ষিত হয়েছে।

উত্তর

সামাজিক অসমতার অন্যতম নির্ধারক লিঙ্গভিত্তিক অসমতা সমাজ প্রগতির অন্তরায় বলে আমি মনে করি ৷ দৈহিক পার্থক্যের ওপর ভিত্তি করে সমাজে নারী ও পুরুষের মধ্যে বিভিন্নরকম বৈষম্য সৃষ্টি হয়েছে। এর কারণে বিভিন্নভাবে নারীদের মেধা ও মননশীলতাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। ফলে সমাজের সবক্ষেত্রে নারীরা এখন যথেষ্ট পিছিয়ে রয়েছে। এ ধরনের বৈষম্য সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। একটি দেশ আর্থসামাজিক ও রাজনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়ার জন্য লিঙ্গভিত্তিক সামাজিক বৈষম্য দায়ী। উন্নয়নমূলক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ নেই বলে আর্থসামাজিক, রাজনৈতিক ক্ষেত্রে আমরা এখনো পিছিয়ে আছি। জেন্ডারের ভিত্তিতে সৃষ্ট সামাজিক বৈষম্যের কারণে নারীরা সমাজের সকল স্তরেই উপেক্ষিত হচ্ছে। যার কারণে শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্রসহ সকল ক্ষেত্রেই তারা বৈষম্যের শিকার হচ্ছে। পাশাপাশি তারা উচ্চ শিক্ষায় নিরুৎসাহিত হচ্ছে এবং সকল পর্যায়েই তারা নিজেদের অধিকার পাচ্ছে না। পুরুষরাই হয়ে উঠেছে নারীর অভিভাবক। এতে তারা তাদের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। নারী ও পুরুষ একটি সমাজের দুটি অপরিহার্য অংশ। কোনো সমাজ এককভাবে নারী বা পুরুষের অবদানে সমৃদ্ধ হতে পারে না । তাই সামাজিক প্রগতির ক্ষেত্রে নারী-পুরুষের নির্মিত অংশগ্রহণ প্রয়োজন । উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, লিঙ্গের ভিত্তিতে সামাজিকভাবে নারী-পুরুষের পরিচয় নির্ধারিত হওয়ায় নারীরা আর্থ- সামাজিক, রাজনৈতিক প্রভৃতি ক্ষেত্রে পিছিয়ে পড়েছে, যা সমাজ প্রগতির অন্তরায় হিসেবে কাজ করেছে।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।