“উদ্দীপকের অবস্থা সমাজ প্রগতির অন্তরায়”— বিশ্লেষণ করো ।
উত্তর: সামাজিক অসমতার অন্যতম নির্ধারক লিঙ্গভিত্তিক অসমতা সমাজ প্রগতির অন্তরায় বলে আমি মনে করি ৷ দৈহিক পার্থক্যের ওপর ভিত্তি করে সমাজে নারী ও পুরুষের মধ্যে বিভিন্নরকম বৈষম্য সৃষ্টি হয়েছে। এর কারণে বিভিন্নভাবে নারীদের মেধা ও মননশীলতাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। ফলে সমাজের সবক্ষেত্রে নারীরা এখন যথেষ্ট পিছিয়ে রয়েছে। এ ধরনের বৈষম্য সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। একটি দেশ আর্থসামাজিক ও রাজনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়ার জন্য লিঙ্গভিত্তিক সামাজিক বৈষম্য দায়ী। উন্নয়নমূলক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ নেই বলে আর্থসামাজিক, রাজনৈতিক ক্ষেত্রে আমরা এখনো পিছিয়ে আছি। জেন্ডারের ভিত্তিতে সৃষ্ট সামাজিক বৈষম্যের কারণে নারীরা সমাজের সকল স্তরেই উপেক্ষিত হচ্ছে। যার কারণে শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্রসহ সকল ক্ষেত্রেই তারা বৈষম্যের শিকার হচ্ছে। পাশাপাশি তারা উচ্চ শিক্ষায় নিরুৎসাহিত হচ্ছে এবং সকল পর্যায়েই তারা নিজেদের অধিকার পাচ্ছে না। পুরুষরাই হয়ে উঠেছে নারীর অভিভাবক। এতে তারা তাদের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। নারী ও পুরুষ একটি সমাজের দুটি অপরিহার্য অংশ। কোনো সমাজ এককভাবে নারী বা পুরুষের অবদানে সমৃদ্ধ হতে পারে না । তাই সামাজিক প্রগতির ক্ষেত্রে নারী-পুরুষের নির্মিত অংশগ্রহণ প্রয়োজন । উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, লিঙ্গের ভিত্তিতে সামাজিকভাবে নারী-পুরুষের পরিচয় নির্ধারিত হওয়ায় নারীরা আর্থ- সামাজিক, রাজনৈতিক প্রভৃতি ক্ষেত্রে পিছিয়ে পড়েছে, যা সমাজ প্রগতির অন্তরায় হিসেবে কাজ করেছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
“উদ্দীপকের অবস্থা সমাজ প্রগতির অন্তরায়”— বিশ্লেষণ করো ।
উদ্দীপক
নোয়াখালী সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর