ছক-১-এ সামাজিক স্তরবিন্যাসের কোন ধরনটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: ছক-১-এ সামাজিক স্তরবিন্যাসের 'এস্টেট' ধরনটি প্রতিফলিত হয়েছে। মধ্যযুগে ইউরোপীয় সামন্ত সমাজে এস্টেট প্রথা প্রচলিত ছিল। 'Estate [গণিত] শব্দটির অর্থ হলো জমিদারের মালিকানাধীন জমি। তবে ইউরোপীয় সামন্ততান্ত্রিক সমাজে 'এস্টেট' বলতে জমিদারি বোঝাত। পরবর্তী সময়ে এক ধরনের সামাজিক স্তরবিন্যাস বোঝাতে 'এস্টেট' শব্দটির ব্যবহার শুরু হয়। মধ্যযুগে ভূমিসত্ত্ব প্রথাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের স্তরবিন্যাস পরিলক্ষিত হয়। উক্ত সমাজ মূলত তিনটি এস্টেটে বিভক্ত ছিল যথা: (ক) ১ম এস্টেট- যাজক সম্প্রদায়; (খ) ২য় এস্টেট- অভিজাত শ্রেণি এবং (গ) ৩য় এস্টেট- সাধারণ শ্রেণি। উক্ত এস্টেটসমূহের মধ্যে ১ম এস্টেটের কাজ ছিল সবার জন্য প্রার্থনা করা; ২য় এস্টেটের কাজ ছিল সবাইকে রক্ষা করা এবং ৩য় এস্টেটের কাজ ছিল সবার খাদ্যের যোগান নিশ্চিত করা। উপরিউক্ত এস্টেট সমূহের মধ্যে ১ম ও ২য় এস্টেটের সামাজিক মর্যাদা ছিল অত্যধিক। অপরপক্ষে ৩য় এস্টেটের কোনো সামাজিক মর্যাদা ছিল না। উদ্দীপকের ছক-১-এ একটি ত্রিভুজের সর্বোচ্চ অংশে যাজক শ্রেণি, মাঝামাঝি অংশে অভিজাত শ্রেণি এবং সর্বনিম্ন অংশে সাধারণ শ্রেণি নির্দেশিত হয়েছে। যা উপরে আলোচিত এস্টেট প্রথার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে সামাজিক স্তরবিন্যাসের এস্টেট প্রথাটির স্তরবিন্যাস প্রতিফলিত হয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
ছক-১-এ সামাজিক স্তরবিন্যাসের কোন ধরনটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর