উদ্দীপকে বর্ণিত সামাজিক স্তরবিন্যাসের ধরনটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বর্ননায় সামাজিক স্তরবিন্যাসের সামাজিক শ্রেণি ধারণাটি ফুটে উঠেছে। শ্রেণি বলতে একই ধরনের আয় ও সুযোগ সুবিধা ভোগকারী সামাজিক গোষ্ঠীকে বোঝায়। বস্তুত সামাজিক শ্রেণি অর্থনীতির ভিত্তিতে গড়ে ওঠা এমন এক গোষ্ঠী যাকে আইনানুগ বা ধর্মীয়ভাবে সংজ্ঞায়িত করা যায় না। এটি মূলত অর্জিত সামাজিক অবস্থান যার প্রধান উপাদান আয়, ক্ষমতা, সম্পত্তি, পেশা, শিক্ষা, বংশ মর্যাদা প্রভৃতি। শ্রেণির সামাজিক গতিশীলতা বিদ্যমান এবং আপেক্ষিকভাবে মুক্ত। শিল্পপতি বা পুঁজিপতি শ্রেণি, জমিদার শ্রেণি, কৃষক বা শ্রমিক শ্রেণি, সামাজিক শ্রেণিসমূহের অন্যতম উদাহরণ। উদ্দীপকে দেখা যায়, এলাকায় বিচিত্র পেশার মানুষ বাস করে। সেখানে কিছু সংখ্যক শিল্পপতি রয়েছে, যারা বিপুল সম্পত্তির মালিক। আবার রয়েছে শিক্ষক, চাকরিজীবী, দিনমজুর, শ্রমিক ইত্যাদি, যা উপরে আলোচিত সামাজিক শ্রেণিকে নির্দেশ করে। কেননা তাদের প্রত্যেকেই শ্রেণি হিসেবে আলাদা আলাদা সুযোগ-সুবিধা ভোগ করে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সামাজিক স্তরবিন্যাসের ধরনটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর