উদ্দীপকের ন্যায় পরিস্থিতি সামাজিক অসমতারই ফল— বিশ্লেষণ কর ৷
উত্তর: ঘ উদ্দীপকের পরিস্থিতি তথা সামাজিক শ্রেণি পরিস্থিতি সামাজিক অসমতারই ফল— মন্তব্যটি যথার্থ। আধুনিক সমাজে দাস প্রথার ধারণা অনুপস্থিত। তবে সামাজিক স্তরবিন্যাসের অন্যতম প্রকরণ সামাজিক শ্রেণি ও পদমর্যাদা প্রচলিত রয়েছে। শ্রেণি বলতে একই ধরনের সুযোগ-সুবিধা ভোগকারী গোষ্ঠীকে বোঝায়। এ পদ্ধতিতে অবাধ ব্যক্তিস্বাধীনতা থাকায় শ্রেণির যেকোনো সদস্য নিজের মেধা ও যোগ্যতাবলে নিজের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটাতে পারে। ফলে সমাজে উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণির উদ্ভব হয় । নিম্নবিত্তের মানুষেরা স্বাভাবিকভাবেই নিজেদেরকে অন্যদের চেয়ে ছোট ভাবে। তারা নিজেদেরকে নিগৃহীত ও অবহেলিত মনে করে। তারা নিজেদের জীবনকে ভাগ্যের ওপর ছেড়ে দেয়। পক্ষান্তরে, উচ্চবিত্ত ও মধ্যবিত্ত মানুষেরা নিজেদেরকে স্বংসম্পূর্ণ মনে করে। তারা নিজেদেরকে সমাজের শীর্ষ পর্যায়ের লোক মনে করে। ফলে সমাজে যারা নিম্ন অবস্থানে রয়েছে, তারা হীনমন্যতায় ভোগে। আবার এ ব্যবস্থায় বিভিন্ন শ্রেণির মানুষ বিভিন্ন পেশায় নিয়োজিত । তাই তাদের মধ্যে মর্যাদার ক্ষেত্রেও ভিন্নতা দেখা যায় । ফলে সমাজে সামাজিক অসমতার ধরনটি প্রতিফলিত হয়। সুতরাং উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, সামাজিক শ্রেণি ব্যবস্থার মাধ্যমেই সমাজে সামাজিক অসমতার ধরনটি সৃষ্টি হয়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ন্যায় পরিস্থিতি সামাজিক অসমতারই ফল— বিশ্লেষণ কর ৷
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর