উদ্দীপকে '?' চিহ্নিত স্থান সামাজিক স্তরবিন্যাসের যে ধরনটি নির্দেশ করছে তা ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকের '?' চিহ্নিত স্থান সামাজিক স্তরবিন্যাসের ধরন দাসপ্রথাকে নির্দেশ করে । দাস সম্পর্কে ব্রিটিশ সমাজতাত্ত্বিক এল. টি. হবহাউজ বলেন, “দাস হচ্ছে এমন ব্যক্তি যাকে সমাজের আইন এবং প্রথা অনুসারে অন্যের সম্পত্তি হিসেবে বিবেচনা করা হয়।” চরম অবস্থায় দাস হচ্ছে সম্পূর্ণভাবে অধিকারহীন এবং কোনো ব্যক্তি বা মালিকের অস্থাবর সম্পত্তি। সাধারণ অবস্থায় দাস এমন ব্যক্তি যাকে দাস মালিক তার গরু বা গাধার মতোই মনে করে এবং গরু গাধার মতোই তাকে রক্ষণাবেক্ষণ করে। অতএব দাস ব্যবস্থানির্ভর সমাজ বলতে এমন এক অসমতার সমাজকে বোঝায় যেখানে কিছু লোক সম্পূর্ণ অথবা আংশিকভাবে অধিকারবিহীন অবস্থায় থাকে। উদ্দীপকের ছকে প্রভুর অবাধ কর্তৃত্ব ও সম্পত্তি, অধিকারবিহীন জীবন, সামাজিকভাবে ঘৃণার পাত্র, সম্পত্তির অনুপস্থিতি ও জীবন্ত হাতিয়ার বিষয়গুলোর উল্লেখ করা হয়েছে। পূর্বোক্ত আলোচনার প্রেক্ষিতে সহজেই প্রতীয়মান হয় যে, উল্লিখিত বিষয়গুলো দাস সমাজব্যবস্থাকে নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকের '?' চিহ্নিত স্থানের জন্য যথোপযুক্ত প্রত্যয় হচ্ছে দাসপ্রথা ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে '?' চিহ্নিত স্থান সামাজিক স্তরবিন্যাসের যে ধরনটি নির্দেশ ক…
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর