উদ্দীপকে সামাজিক অসমতার কোন ধরনটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে সামাজিক অসমতার বয়স বৈষম্যবাদ ধরনটি প্রতিফলিত হয়েছে। বয়স বৈষম্যবাদ বলতে বয়সের কারণে কোনো বয়সগোষ্ঠী বা তার কোনো সদস্যদের প্রতি নেতিবাচক ধ্যান-ধারণা বা মনোভাব পোষণ ও তার সাথে বৈষম্যমূলক আচরণ করাকে বোঝায়। বয়স বিদ্বেষী ব্যক্তি বা সমাজ প্রবীণকে জৈবিক ও সামাজিকভাবে অযোগ্য বলে মনে করে। আবার অনেক সময় বয়সে নবীনের প্রতিও এ ধরনের মনোভাব পোষণ করা হয়। তবে সাধারণত প্রবীণের প্রতিই বয়স বৈষম্যমূলক মনোভাব বেশি পরিলক্ষিত হয় । পৃথিবীর অধিকাংশ সমাজেই প্রবীণরা কম-বেশি বৈষম্যমূলক আচরণের শিকার হন। আমেরিকান চিকিৎসক ও মনোবিজ্ঞানী রবার্ট বাটলার বলেন, “বয়স বৈষম্যবাদকে এমন একটি প্রক্রিয়া হিসেবে দেখা হয় যার মাধ্যমে বয়সের কারণে প্রবীণের প্রতি বদ্ধমূল ধারণা পোষণ ও বৈষম্যমূলক আচরণ করা হয়।” যেমনটি উদ্দীপকের ঘটনায় প্রতিফলিত হয়েছে। উদ্দীপকে বলা হয়েছে, কাশেম মিয়া নিজের যৌবনে একজন নির্মাণ শ্রমিক হিসেবে অনেক পরিশ্রমের কাজ করেছেন। কিন্তু পঞ্চাশের দোরগোড়ায় এসে শরীরে এখন আর তেমন জোর পান না। ফলে কেউ তাকে কাজে নিতে চান না । অর্থাৎ তিনি বয়সের প্রেক্ষিতে কাজ পাওয়ার ক্ষেত্র বৈষম্যের সম্মুখীন হয়েছেন। যা উপরে আলোচিত বয়স বৈষম্যবাদের সাথে সাদৃশ্যপূর্ণ, তাই বলা যায়, উদ্দীপকে বয়স বৈষম্যবাদ ধারণাটি প্রতিফলিত হয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সামাজিক অসমতার কোন ধরনটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো ।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর