উদ্দীপকে উল্লেখিত বিষয়টি সামাজিক স্তরবিন্যাসের কোন প্রত্যয়কে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত বিষয়টি সামাজিক স্তরবিন্যাসের জাতিবর্ণ প্রত্যয়কে নির্দেশ করে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : জাতিবর্ণ প্রথা সামাজিক স্তরবিন্যাসের এমন একটি ধরন যেখানে ব্যক্তি জন্মসূত্রে একটি নির্দিষ্ট দল বা গোষ্ঠীর সদস্যপদ অর্জন করে। বিভিন্ন সামাজিক সম্পর্ক ও ক্রিয়া প্রতিক্রিয়ার ক্ষেত্রে এসব গোষ্ঠিকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। ঐতিহ্যগতভাবে পৈতৃক পেশা গ্রহণ করা এসব বিধি-বিধানের অন্যতম। ভারতীয় হিন্দু সমাজে ব্রাহ্মণ, ক্ষত্রিয় বৈশ্য, শূদ্র এ চারটি জাতি বর্ণের অস্তিত্ব বিদ্যমান। ব্রাহ্মণরা পুরোহিত, শিক্ষক ইত্যাদি পেশাদারী। তারা সমাজের সর্বোচ্চ মর্যাদার অধিকারী। তেমনিভাবে কৃষক, নাপিতা কামার, কুমোর ইত্যাদি পেশা শূদ্রদের জন্য নির্ধারিত। উদ্দীপকে লক্ষ্য করা যায়, পলাশপুর গ্রামে কৃষক, ধোপা, নাপিত, কামার, কুমার এবং কিছু জেলেদের বসবাস। এই গ্রামের লোকেরা তাদের পৈত্রিক পেশাকে আঁকড়ে ধরে জীবিকা নির্বাহ করে। পৈতৃক পেশাকে বেছে নেওয়ার এই বিষয়টি জাতি বর্ণ প্রথাকে নির্দেশ করে। কেননা এই প্রথায় সবাই পৈত্রিক পেশায় নিয়োজিত হয়। এছাড়াও তাদের পেশার আলোকে বলা যায় তারা শূদ্র শ্রেণীর। তাই বলা যায়, উদ্দীপকে উল্লেখিত বিষয়টি সামাজিক স্তরবিন্যাসের জাতিবর্ণ প্রত্যয়কে নির্দেশ করে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত বিষয়টি সামাজিক স্তরবিন্যাসের কোন প্রত্যয়কে নির্…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর