সামাজিক স্তরবিন্যাসে উক্ত ধরণটির গুরুত্ব সাম্প্রতিককালে হ্রাস পাচ্ছে - বিশ্লেষণ কর।
উত্তর: সামাজিক স্তরবিন্যাসে উক্ত ধরণটির গুরুত্ব সাম্প্রতিককালে হ্রাস পাচ্ছে - নিম্নে উক্তিটি বিশ্লেষণ করা হলো : জাতি বর্ণ প্রথার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পৈত্রিক পেশাকেই পেশা হিসেবে বেছে নেওয়া। অর্থাৎ কোন ব্যক্তি যে জাতি বর্ণে জন্মগ্রহণ করে তাকে আজীবন সেই জাতি বর্ণের পরিচয় বহন করতে হয়। যেমন নাপিতের ছেলে প্রথাগতভাবে পিতার পেশা গ্রহণ করে পরবর্তীতে নাপিত হয়েই জীবিকা নির্বাহ করতে হবে। কিন্তু বর্তমানে শিল্পায়ন ও নগরায়নের ফলে শহরে বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। যার ফলে যে কোন জাতি বর্ণের লোকই যেকোনো পেশায় গ্রহণ করতে করার সুযোগ পাচ্ছে। এছাড়াও উচ্চশিক্ষার প্রসারের ফলে ও জাতি বর্ণের এই ভীত দিন দিন দূর্বল হয়ে পড়ছে। উদ্দীপকেও দেখা যায়, পলাশপুর গ্রামে কৃষক, ধোপা, কামার, কুমোর, জেলে ইত্যাদি পেশার লোকজন বসবাস করে। কিন্তু বর্তমানে দৃষ্টিভঙ্গি পরিবর্তন এর ফলে তাদের সন্তানরা পিতার পেশা গ্রহণ না করে বরং চাকরি বা ব্যবসা করে জীবিকা নির্বাহ করছে। কিন্তু জাতি বর্ণ প্রথার আলোকে তাদেরকে তাদের পৈতৃক পেশাই গ্রহণ করার বিধি রয়েছে। অর্থাৎ তাদের এই আচরণ জাতিবর্ণ প্রথার পরিপন্থী। মূলত শিক্ষার প্রসারের সাথে সাথে মানুষের চিন্তা ও ধ্যান-ধারণায় পরিবর্তন এসেছে। যার ফলে বিভিন্ন ধর্মীয় গোঁড়ামী ও কুসংস্কার থেকে মানুষ বেরিয়ে এসেছে। আর এ কারণেই জাতিবর্ণের প্রভাব দিন দিন হ্রাস পাচ্ছে। তাই বলা যায়, সামাজিক স্তরবিন্যাসে উক্ত ধরণটির গুরুত্ব সাম্প্রতিককালে হ্রাস পাচ্ছে - উক্তিটি যথার্থ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
সামাজিক স্তরবিন্যাসে উক্ত ধরণটির গুরুত্ব সাম্প্রতিককালে হ্রাস পাচ্ছ…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর