শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে সামাজিক স্তরবিন্যাসের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে সামাজিক স্তরবিন্যাসের অসমতার দিকটি ফুটে উঠেছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : যখন দুই বা ততোধিক গোষ্ঠীর মধ্যে মর্যাদা, ক্ষমতা, সুযোগ সুবিধা, বিধি নিষেধ বা অন্যান্য সম্পদ বন্টনের ক্ষেত্রে পার্থক্য দেখা যায় তখন তাকে সামাজিক অসমতা বলে। সামাজিক অসমতাকে জৈবিক ও সামাজিক উপাদানের ভিত্তিতে বিভিন্নভাবে ভাগ করা যায়। যার মধ্যে শ্রেণীভেদে অসমতা অন্যতম। শ্রেণীভেদে অসমতা অনুযায়ী সমাজের উচ্চ শ্রেণি অন্যান্যদের চেয়ে বেশি মর্যাদা ও সুযোগ-সুবিধার অধিকারী। কাল মার্কসের মতে সমাজে পুঁজিপতি ও সর্বহারা এই দুটি শ্রেণি বিদ্যমান। আর সেই সমাজে পুঁজিপতি শ্রেণী সর্বহারা শ্রেণীকে সর্বদা শোষণ করে। এভাবে শ্রেণিভেদে সামাজিক অসমতার সৃষ্টি। উদ্দীপকেও দেখা যায়, জীবিকার তাগিদে এই গ্রামের দরিদ্র পরিবারের সন্তান লিজা সবুজ সাহেবের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে। কিন্তু সবুজ সাহেবের স্ত্রী লিজার সাথে খারাপ ব্যবহার করত এবং তাকে প্রহার করত। এছাড়াও তারা যে খাবার খেত লিজাকে তা খেতে দিত না। অর্থাৎ এখানে ধনী ও দরিদ্র এই শ্রেণী ভেদাভেদের ফলে সৃষ্ট সামাজিক অসমতা বিষয়টিকে ইঙ্গিত করে। তাই বলা যায়, উদ্দীপকে সামাজিক স্তরবিন্যাসের অসমতার দিকটি ফুটে উঠেছে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে সামাজিক স্তরবিন্যাসের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

লিজা গ্রামের দরিদ্র পরিবারের সন্তান। বেঁচে থাকার তাগিদে তার সে ব্যবসায়ী সবুজ সাহেবের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন। সবুজ সাহেবরা যা খেত লিজাকে তা খেতে দেওয়া হতো না। সবুজ সাহেবের স্ত্রী লিজার সাথে ভালো ব্যবহার করে না বরং মাঝে মাঝে গালমন্দ ছাড়াও তাকে প্রহার করে থাকে।

Dhaka · 2021

উত্তর

জন্মসূত্রে নির্ধারিত হিন্দু সমাজের সামাজিক ও ধর্মীয় স্তরবিন্যাস হচ্ছে জাতিবর্ণ প্রথা।

উত্তর

জনগণের কল্যাণ নিশ্চিত করার জন্য খাদ্য ও বাসস্থানের জন্য সরকারের পর্যাপ্ত সম্পদ সরবরাহের কর্মসূচি হল সামাজিক নিরাপত্তা। সাধারণত নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে যখন কোন ব্যক্তি বিপর্যয়ের সম্মুখীন হয় তখন সে বিপর্যয় মোকাবেলার জন্য সমাজ রাষ্ট্রের পক্ষ থেকে যে সব ব্যবস্থা গ্রহণ করে তাই সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তা কয়েকটি উপায়ের মাধ্যম যেমন সামাজিক বীমা, সামাজিক সেবা, মৌলিক নিরাপত্তা ইত্যাদির মাধ্যমে বাস্তবায়ন করা যায়।

উত্তর

উদ্দীপকে সামাজিক স্তরবিন্যাসের অসমতার দিকটি ফুটে উঠেছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : যখন দুই বা ততোধিক গোষ্ঠীর মধ্যে মর্যাদা, ক্ষমতা, সুযোগ সুবিধা, বিধি নিষেধ বা অন্যান্য সম্পদ বন্টনের ক্ষেত্রে পার্থক্য দেখা যায় তখন তাকে সামাজিক অসমতা বলে। সামাজিক অসমতাকে জৈবিক ও সামাজিক উপাদানের ভিত্তিতে বিভিন্নভাবে ভাগ করা যায়। যার মধ্যে শ্রেণীভেদে অসমতা অন্যতম। শ্রেণীভেদে অসমতা অনুযায়ী সমাজের উচ্চ শ্রেণি অন্যান্যদের চেয়ে বেশি মর্যাদা ও সুযোগ-সুবিধার অধিকারী। কাল মার্কসের মতে সমাজে পুঁজিপতি ও সর্বহারা এই দুটি শ্রেণি বিদ্যমান। আর সেই সমাজে পুঁজিপতি শ্রেণী সর্বহারা শ্রেণীকে সর্বদা শোষণ করে। এভাবে শ্রেণিভেদে সামাজিক অসমতার সৃষ্টি। উদ্দীপকেও দেখা যায়, জীবিকার তাগিদে এই গ্রামের দরিদ্র পরিবারের সন্তান লিজা সবুজ সাহেবের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে। কিন্তু সবুজ সাহেবের স্ত্রী লিজার সাথে খারাপ ব্যবহার করত এবং তাকে প্রহার করত। এছাড়াও তারা যে খাবার খেত লিজাকে তা খেতে দিত না। অর্থাৎ এখানে ধনী ও দরিদ্র এই শ্রেণী ভেদাভেদের ফলে সৃষ্ট সামাজিক অসমতা বিষয়টিকে ইঙ্গিত করে। তাই বলা যায়, উদ্দীপকে সামাজিক স্তরবিন্যাসের অসমতার দিকটি ফুটে উঠেছে।

উত্তর

উদ্দীপকের উক্ত অসমতাটি তথা শ্রেণীভেদে অসমতা আমাদের সামাজিক উন্নতির অন্তরায়। আমি এই বক্তব্যের সাথে একমত। নিম্নে তা যুক্তিসহ বিশ্লেষণ করা হলো : সামাজিক উন্নয়ন হচ্ছে মানুষের জীবনমান, সামাজিক সম্পর্ক, ব্যক্তি স্বাধীনতা ও মুক্তির সম্প্রসারণ। কিন্তু এগুলো কোন কিছু দ্বারা বাধাগ্রস্ত হলে তা সামাজিক উন্নতি অন্তরায় হিসেবে বিবেচিত আর যেহেতু সামাজিক অসমতার মাধ্যমে ব্যক্তি স্বাধীনতা বা মুক্তির সম্প্রসারণ ক্ষুন্ন হয় তাই এটি সামাজিক উন্নতির অন্তরায়। সমাজ জীবন থেকে সামাজিক অসমতা পুরোপুরি দূর করা সম্ভব নয়, তবুও যদি সমাজে সামাজিক অসমতার মাত্রা বেশি হয়ে যায় তবে তা সামাজিক উন্নতির পথে বিশাল অন্তরায় হিসেবে কাজ করে। উদ্দীপকে দেখা যায় লিজার সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে। এছাড়াও তাকে সঠিক খাবার খেতে দেওয়া হচ্ছে না যার ফলে সে সমাজে যতটুকু ভূমিকা রাখার কিছুই রাখতে পারছে না। এর ফলে সমাজের আর্থসামাজিক উন্নতিও হচ্ছে না। আর তাই যদি কোন সমাজে মানুষ অসমতার শিকার হয় তাহলে স্বভাবতই সেই সমাজে সামাজিক উন্নতির ব্যাহত হবে। তাই বিশ্লেষণপূর্বক বলা যায়, সামাজিক অসমতা আমাদের সামাজিক উন্নতির অন্তরায়। বক্তব্যটি যথাযথ।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।