উদ্দীপকে উল্লেখিত বিষয়টি তোমার পাঠ্য বইয়ের কোন বিষয়কে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত বিষয়টি পাঠ্য বইয়ের বয়স বৈষম্যবাদকে নির্দেশ করে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : বয়সের কারণে কোন বয়সগোষ্ঠী বা তার কোন সদস্যদের প্রতি নেতিবাচক ধ্যান-ধারণা বা মনোভাব পোষণ ও তার সাথে বৈষম্যমূলক আচরণ করাকে বয়স বৈষম্যবাদ বলে। সাধারণত বয়স বিদ্বেষী ব্যক্তি বা সমাজ প্রবীণকে জৈবিক ও সামাজিকভাবে অযোগ্য বলে মনে করে। আবার অনেক সময় নবীনদের ক্ষেত্রেও এই ধরনের মনোভাব পোষণ করা হয়। পৃথিবীর প্রায় বেশিরভাগ সমাজেই প্রবীণরা কম - বেশি বৈষম্য মূলক আচরণের শিকার হন। আমেরিকান চিকিৎসক ও মনোবিজ্ঞানী রবার্ট বাটলার বলেন, "বয়স বৈষম্যবাদকে এমন একটি প্রক্রিয়া হিসেবে দেখা হয়, যার মাধ্যমে প্রবীণের প্রতি বদ্ধমূল ধারণা পোষণ ও বৈষম্যমূলক আচরণ করা হয়।" উদ্দীপকে ও বয়স বৈষম্যবাদের ঘটনার প্রতিফলন রয়েছে। উদ্দীপকের ৬৫ বছর বয়সী রাজীব সাহেবের ছেলেমেয়েরা উচ্চশিক্ষিত এবং সমাজে প্রতিষ্ঠিত। ছেলেমেয়েরা তাদের বাবার প্রতি যত্নবান না। আবার অভিজ্ঞতার দিক থেকে সন্তানদের চেয়ে রাজীব সাহেব এগিয়ে থাকলেও পারিবারিক কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে তারা রাজিব সাহেবের সাথে পরামর্শ করেন না। তাদের ধারণা বয়সের কারণে তিনি সঠিক সিদ্ধান্ত গ্রহণে অক্ষম। অর্থাৎ বয়সের কারণে পরিবারে তার সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করা হচ্ছে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লেখিত বিষয়টি পাঠ্য বইয়ের বয়স বৈষম্যবাদকে নির্দেশ করে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত বিষয়টি তোমার পাঠ্য বইয়ের কোন বিষয়কে নির্দেশ কর…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর