উদ্দীপকে বক্তা সমাজবিজ্ঞানের কোন ধারণাটির অবতারণা করেছেন ? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকের বক্তা সমাজবিজ্ঞানের ক্রিয়াবাদী তত্ত্বের অবতারণা করেছেন। সমাজ ও সংস্কৃতি পাঠে ক্রিয়াবাদ একটি বিশেষ তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি । কতকগুলো বস্তু যখন একে অপরের ক্রিয়া হিসেবে দেখানো হয়, তখন তাকে ক্রিয়াবাদ বলা হয়। ক্রিয়াবাদী তাত্ত্বিকবাদের মধ্যে উল্লেখযোগ্য তাত্ত্বিক হলেন ডুর্খেইম, ম্যালিনোস্কি, মার্টন প্রমুখ। ক্রিয়াবাদীদের মতে, সমাজের সবচেয়ে কঠিন ও গুরুত্বপূর্ণ কাজগুলো সমাধানের জন্য মেধাবী লোকের প্রয়োজন। দীর্ঘদিনব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করে সমাজের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অধিষ্ঠিত হতে হয়। যোগ্য ব্যক্তি যদি যোগ্য স্থানে না থাকে, তবে সমাজের স্বাভাবিক কর্মকাণ্ড বিঘ্নিত হয়ে সমাজ স্থবির হয়ে যেতে পারে। কিন্তু এই বিশেষ ক্ষমতা সমাজের সবার পক্ষে অর্জন করা সম্ভব হয়ে ওঠে না। কারণ সমাজে প্রত্যেকের সমান সুযোগ-সুবিধা থাকে না । উদ্দীপকের বক্তা বলেন, সমাজের চাহিদা অনুযায়ী মেধাবী ও দক্ষ লোকের সরবরাহ কম হলে দক্ষ ও মেধাবীদের পারিশ্রমিক ও মর্যাদা বেশি দিতে হয়। যা ক্রিয়াবাদী তত্ত্বের অনুরূপ। কারণ ক্রিয়াবাদীরা বলেন সমাজের বিভিন্ন প্রকার সম্পদের জন্য প্রতিষ্ঠিত মানুষ আগ্রহী । কিন্তু সমাজের সদস্য সংখ্যার চেয়ে সম্পদের পরিমাণ কম থাকায় এর সাথে পুরস্কার জড়িত। এ পুরস্কার যারা পাবে তা সমাজ নির্ধারণ করে দেয়। এ ব্যাপার সমাজের নিজস্ব পদ্ধতি যেমন— মেধা শিক্ষা বা জ্ঞান অর্জনের মধ্য দিয়ে প্রচুর সম্পদ ও পুরস্কার পাওয়ার যোগ্য হয়ে ওঠে। সুতরাং বলা যায়, উদ্দীপকের বক্তা সমাজবিজ্ঞানের ক্রিয়াবাদী তত্ত্বের অবতারণা করেছেন ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বক্তা সমাজবিজ্ঞানের কোন ধারণাটির অবতারণা করেছেন ? ব্যাখ্যা…
উদ্দীপক
দিনাজপুর সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর