শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে সালমার ক্ষেত্রে সামাজিক অসমতার কোন উপাদানটি কার্যকর? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের সালমার ক্ষেত্রে সামাজিক অসমতার জেন্ডার উপাদানটি কার্যকর। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : জেন্ডার হচ্ছে নারী ও পুরুষের প্রভেদ। এই প্রভেদ সৃষ্টি করেছে মানুষ। শারীরিক বৈশিষ্ট্যের কারণে নারী বা পুরুষ হিসেবে আমাদের সামাজিক পরিচয় যে ভিন্ন সেটি বুঝানোর জন্যই জেন্ডার শব্দটি ব্যবহৃত হয়। মানুষের কাজকর্মের ক্ষেত্রে মানুষের জৈবিক কোনো সীমাবদ্ধতা না থাকলেও এই সীমাবদ্ধতা বা পার্থক্য সৃষ্টি করেছে সমাজ। অর্থাৎ রান্নাবান্না, গৃহস্থালী কাজকর্ম, সন্তান ধারণ, সন্তানদের লালন পালন করা এগুলো নারীর জেন্ডার ভূমিকা। আর এই ধারণায় নারী ও পুরুষের মধ্যে যে পার্থক্য করা হয়ে থাকে তা সম্পূর্ণভাবে মানুষের তৈরি। আর এই ধারণার ফলে নারীরা বিভিন্ন অর্থনৈতিক কর্মকান্ডের ক্ষেত্রে যেমন বিভিন্ন বাঁধার সম্মুখীন হয়। তেমনি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকেও তাদের বঞ্চিত করা হয়। উদ্দীপকেও দেখা যায়, সালমা একজন গার্মেন্টস ফ্যাক্টরির কর্মী। কর্মপরিবেশে সে যেমন নারী ও পুরুষের পরিবেশে ভিন্নতা লক্ষ্য করে, তেমনি পারিবারিকভাবেও সে নারী-পুরুষের পরিবেশের ভিন্নতা লক্ষ্য করে। বয়স বাড়ার সাথে সাথে এ তার উপর বিভিন্ন বিধি নিশ্চয়ই ধারণ করা হলেও তার ভাইদের ক্ষেত্রে সেগুলো আরোপ করা হয় না। এগুলার মাধ্যমে জেন্ডারভিত্তিক অসমতা লক্ষ্য করা যায়। তাই বলা যায়, উদ্দীপকের সালমার ক্ষেত্রে সামাজিক অসমতার জেন্ডার উপাদানটি কার্যকর।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে সালমার ক্ষেত্রে সামাজিক অসমতার কোন উপাদানটি কার্যকর? ব্যাখ…

উদ্দীপক

সালমা একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কর্মরত। তিনি লক্ষ করলেন যে, কর্মস্থলে নারী ও পুরুষের কর্মপরিবেশ ভিন্ন। পারিবারিক পরিবেশেও দেখলেন, বয়স বাড়ার সাথে সাথে তার ওপর বিভিন্ন বিধি-নিষেধ আরোপিত হলেও তার ভাইদের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়।

Rajshahi · 2023

উত্তর

বিচ্যুতিমূলক আচরণ বলতে এমন আচরণকে বোঝায়, যা স্বাভাবিক ও কাঙ্ক্ষিত আচরণের পরিপন্থী।

উত্তর

আয়কর ফাঁকি দেওয়া ভদ্রবেশী অপরাধ। সুপ্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ পেশাগত কাজের প্রক্রিয়ায় এমন কিছু অপরাধমূলক কাজ করে থাকে যা ভদ্রবেশী অপরাধ হিসেবে আখ্যায়িত। যেমন আয়কর ফাঁকি, জালিয়াতি, ট্রেডমার্ক নকল করা ইত্যাদি।

উত্তর

উদ্দীপকের সালমার ক্ষেত্রে সামাজিক অসমতার জেন্ডার উপাদানটি কার্যকর। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : জেন্ডার হচ্ছে নারী ও পুরুষের প্রভেদ। এই প্রভেদ সৃষ্টি করেছে মানুষ। শারীরিক বৈশিষ্ট্যের কারণে নারী বা পুরুষ হিসেবে আমাদের সামাজিক পরিচয় যে ভিন্ন সেটি বুঝানোর জন্যই জেন্ডার শব্দটি ব্যবহৃত হয়। মানুষের কাজকর্মের ক্ষেত্রে মানুষের জৈবিক কোনো সীমাবদ্ধতা না থাকলেও এই সীমাবদ্ধতা বা পার্থক্য সৃষ্টি করেছে সমাজ। অর্থাৎ রান্নাবান্না, গৃহস্থালী কাজকর্ম, সন্তান ধারণ, সন্তানদের লালন পালন করা এগুলো নারীর জেন্ডার ভূমিকা। আর এই ধারণায় নারী ও পুরুষের মধ্যে যে পার্থক্য করা হয়ে থাকে তা সম্পূর্ণভাবে মানুষের তৈরি। আর এই ধারণার ফলে নারীরা বিভিন্ন অর্থনৈতিক কর্মকান্ডের ক্ষেত্রে যেমন বিভিন্ন বাঁধার সম্মুখীন হয়। তেমনি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকেও তাদের বঞ্চিত করা হয়। উদ্দীপকেও দেখা যায়, সালমা একজন গার্মেন্টস ফ্যাক্টরির কর্মী। কর্মপরিবেশে সে যেমন নারী ও পুরুষের পরিবেশে ভিন্নতা লক্ষ্য করে, তেমনি পারিবারিকভাবেও সে নারী-পুরুষের পরিবেশের ভিন্নতা লক্ষ্য করে। বয়স বাড়ার সাথে সাথে এ তার উপর বিভিন্ন বিধি নিশ্চয়ই ধারণ করা হলেও তার ভাইদের ক্ষেত্রে সেগুলো আরোপ করা হয় না। এগুলার মাধ্যমে জেন্ডারভিত্তিক অসমতা লক্ষ্য করা যায়। তাই বলা যায়, উদ্দীপকের সালমার ক্ষেত্রে সামাজিক অসমতার জেন্ডার উপাদানটি কার্যকর।

উত্তর

উক্ত উপাদানটি তথা জেন্ডার বৈষম্যের প্রভাবে সামাজিক অগ্রগতি থেমে যায়। নিম্নে তা বিশ্লেষণ করা হলোঃ দৈহিক পার্থক্যের উপর ভিত্তি করে নারী-পুরুষের মধ্যে যে বৈষম্য গুলো সৃষ্টি করা হয়েছে সেগুলোর কারণে বিভিন্নভাবে নারীদের মেধা ও মননশীলতাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। এর ফলে একদিকে যেমন নারীরা সর্বক্ষেত্রে পিছিয়ে আছে তেমনি এই সমাজের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। আর এটি আত্মসামাজিক ও রাজনৈতিক অনুন্নয়নের অন্যতম কারণ। সাধারণত নারীদের আর্থসামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে ভূমিকা রাখার সুযোগ দেয়া হয় না। এছাড়াও উন্নয়নমূলক বিভিন্ন কর্মকান্ডে নারী অংশগ্রহণ নেই, তাই আমরা এখনও পিছিয়ে আছি। এছাড়াও নারীদের উচ্চশিক্ষা নিরুৎসাহিত করার কারণে শিক্ষার দিক থেকেও নারীরা পিছিয়ে আছে। যার ফলে তারা সমাজে অবদান রাখতে পারছে না। অর্থাৎ সমাজের সকল স্তরেই তারা উপেক্ষিত হচ্ছে। এছাড়াও এই সামাজিক বৈষম্যের ফলে পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্রসহ সবক্ষেত্রে নারীরা লিঙ্গ বৈষম্যের শিকার হয়। ফলে বাংলাদেশের উন্নয়নশীল দেশগুলো আর্থসামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বিভিন্ন দিক দিয়ে এখনো পিছিয়ে আছে। এছাড়াও কর্ম ক্ষেত্রে এখনো দেখা যায় বিভিন্ন কাজে নারীদের নিয়োগ দিতে নিয়োগকর্তারা অপছন্দ করেন। তাদের ভাবনা নারীরা এই কাজটি যথাযথভাবে করতে পারবেনা। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়, একই কাজ করে একজন পুরুষ যে পরিমাণ পারিশ্রমিক পায় একজন নারীকে তার তুলনায় কম পারিশ্রমিক দেওয়া হয়। এগুলো মূলত সামাজিক অগ্রগতির পথে অন্তরায় হিসেবে ভূমিকা পালন করে। তাই বলা যায়, জেন্ডার বৈষম্যের প্রভাবে সামাজিক অগ্রগতি থেমে যায় - উক্তিট যথার্থ।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।