উক্ত বৈষম্য সামাজিক উন্নতির পথে বাধা স্বরূপ - যুক্তি সহ তোমার মতামত দাও।
উত্তর: উক্ত বৈষম্য তথা লিঙ্গ বৈষম্য সামাজিক উন্নতির পথে বাধা স্বরূপ। নিম্নে যুক্তি সহকারে উক্তিটি বিশ্লেষণ করা হলো : প্রাচীন কাল থেকেই বিভিন্ন ক্ষেত্রে নারীদের কাজ করা সামাজিকভাবে অনুৎসাহিত হচ্ছে। যার ফলে আগ্রহ থাকা সাপেক্ষে ও আমাদের দেশের অনেক নারী কাজে যোগ দিতে পারছেন না। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে নারীদের কাজে নিযুক্ত করার ক্ষেত্রেও রয়েছে বৈষম্য। অনেক কাজে নারীদের নিযুক্ত করতে অনিয়া প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যার ফলে কমে যায় নারীদের কর্ম ক্ষেত্রে সুযোগ। একইসাথে নারীর প্রতি লিঙ্গ বৈষম্যের অন্যতম একটি চিত্র হচ্ছে মজুরি বা পারিশ্রমিক প্রদানে বৈষম্য অর্থাৎ একই কাজ করে একজন পুরুষ যে পরিমাণ পারিশ্রমিক পায় একজন নারীকে তার থেকে কম পারিশ্রমিক দেওয়া হয়। যার ফলে দিন দিন বাধাগ্রস্ত হচ্ছে নারীদের কর্ম ক্ষেত্রে প্রবেশের আগ্রহ ও সুযোগ। পৃথিবীতে মোট মানুষের প্রায় অর্ধেকই নারী। কিন্তু কর্ম ক্ষেত্রে নারীদের সুযোগ কম থাকায় বেশিরভাগ নারীই শুধু ঘরকন্না সামলান। যার ফলে একটি সুবিশাল জনসংখ্যার কর্মক্ষেত্রে কোন অবদান রাখার সুযোগ মিলে না। যা আমাদের অগ্রগতির জন্য একটি বড় ধরনের অন্তরায়। কিন্তু নারীরা যদি এই কর্মক্ষেত্রে সঠিকভাবে সুযোগ পেত তাহলে তারা সমাজে অবদান রাখার ও সুযোগ পেতো। অনেকেই মনে করেন নারীরা যদি কর্মক্ষেত্রে যোগ দেয় তাহলে ঘরকন্নার কাজ ব্যাহত হবে। কিন্তু উদ্দীপকেও আমরা দেখতে পাই রহিমের স্ত্রী রুবি কর্মক্ষেত্রে নিজের কাজ শেষে বাসায় সুচারুভাবে ঘরকন্নার কাজ সামলে নিচ্ছে। তাই বলা যায়, লিঙ্গ বৈষম্য সামাজিক উন্নতির পথে বাধা স্বরূপ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উক্ত বৈষম্য সামাজিক উন্নতির পথে বাধা স্বরূপ - যুক্তি সহ তোমার মতামত…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর