শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে সামাজিক স্তরবিন্যাস ব্যবস্থার কোন ধরনটি উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের সামাজিক স্তরবিন্যাসের সামাজিক শ্রেণি ধরণটির উল্লেখ করা হয়েছে। নিচে তা বিশ্লেষণ করা হলো : শ্রেণি বলতে একই ধরনের আয় ও সুযোগ সুবিধা ভোগকারী সামাজিক গোষ্ঠীকে বোঝায়। বস্তুত সামাজিক শ্রেণী হচ্ছে অর্থনীতির ভিত্তিতে গড়ে ওঠা এমন এক গোষ্ঠী যাকে আইনানুগ বা ধর্মীয়ভাবে সংজ্ঞায়িত করা যায় না। এটি মূলত অর্জিত সামাজিক অবস্থান যার সব প্রধান উপাদান আয়, ক্ষমতা, সম্পত্তি, পেশা, শিক্ষা, বংশ মর্যাদা ইত্যাদি। শ্রেণির সামাজিক গতিশীলতা বিদ্যমান এবং এরা অপেক্ষাকৃতভাবে মুক্ত। শিল্পপতি বা পুজিপতি শ্রেণী, জমিদার শ্রেণী, কৃষক বা শ্রমিক শ্রেণী, সামাজিক শ্রেণীসমূহের অন্যতম উদাহরণ। উদ্দীপকের চিত্রে শিল্পপতি, অধ্যাপক এবং শ্রমিক বিষয় তিনটি উপস্থাপক করা হয়েছে। তাদের প্রত্যেকেই পেশা, আয় ও জীবন যাত্রার মানের ভিত্তিতে আলাদাভাবে সুযোগ-সুবিধা ভোগ করে। এই তিনটি পেশার মানুষ অর্জিত সামাজিক মর্যাদার ভিত্তিতে আলাদা আলাদা গোষ্ঠী। পূর্বোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে সামাজিক শ্রেণিপ্রত্যয়টি প্রতিফলন ঘটেছে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে সামাজিক স্তরবিন্যাস ব্যবস্থার কোন ধরনটি উল্লেখ করা হয়েছে?…

Chittagong · 2021

উত্তর

যে ব্যক্তি আইন ও প্রথা অনুসারে অন্যের সম্পত্তি এবং যার কোনো অধিকার নেই তাকে দাস বলে।

উত্তর

স্তরবিন্যাস একটি চিরন্তর ও সর্বজনীন প্রক্রিয়া, যা সকল সমাজে বিদ্যমান। মানবজাতির ইতিহাসে সকল সমাজে এই স্তরবিন্যাস বিদ্যমান ছিল। যেমন— আদিম শিকারী সমাজে প্রবীণ ও দলনেতারা বেশি সম্মানের অধিকারী ছিল। সময়ের পরিবর্তনের সাথে সাথে স্তরবিন্যাসের প্রকৃতি পরিবর্তিত হলেও তা কখনো বিলুপ্ত হয়নি। অর্থাৎ আদিম থেকে শুরু করে আধুনিক বিশ্বের সকল সমাজের স্তরবিন্যাস বিদ্যমান।

উত্তর

উদ্দীপকের সামাজিক স্তরবিন্যাসের সামাজিক শ্রেণি ধরণটির উল্লেখ করা হয়েছে। নিচে তা বিশ্লেষণ করা হলো : শ্রেণি বলতে একই ধরনের আয় ও সুযোগ সুবিধা ভোগকারী সামাজিক গোষ্ঠীকে বোঝায়। বস্তুত সামাজিক শ্রেণী হচ্ছে অর্থনীতির ভিত্তিতে গড়ে ওঠা এমন এক গোষ্ঠী যাকে আইনানুগ বা ধর্মীয়ভাবে সংজ্ঞায়িত করা যায় না। এটি মূলত অর্জিত সামাজিক অবস্থান যার সব প্রধান উপাদান আয়, ক্ষমতা, সম্পত্তি, পেশা, শিক্ষা, বংশ মর্যাদা ইত্যাদি। শ্রেণির সামাজিক গতিশীলতা বিদ্যমান এবং এরা অপেক্ষাকৃতভাবে মুক্ত। শিল্পপতি বা পুজিপতি শ্রেণী, জমিদার শ্রেণী, কৃষক বা শ্রমিক শ্রেণী, সামাজিক শ্রেণীসমূহের অন্যতম উদাহরণ। উদ্দীপকের চিত্রে শিল্পপতি, অধ্যাপক এবং শ্রমিক বিষয় তিনটি উপস্থাপক করা হয়েছে। তাদের প্রত্যেকেই পেশা, আয় ও জীবন যাত্রার মানের ভিত্তিতে আলাদাভাবে সুযোগ-সুবিধা ভোগ করে। এই তিনটি পেশার মানুষ অর্জিত সামাজিক মর্যাদার ভিত্তিতে আলাদা আলাদা গোষ্ঠী। পূর্বোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে সামাজিক শ্রেণিপ্রত্যয়টি প্রতিফলন ঘটেছে।

উত্তর

উদ্দীপকের ক ও খ তথা শিল্পপতি ও শ্রমিকের মধ্যে সামাজিক অসমতা মূলত উৎপাদানের উপকরণের মালিকানাভিত্তিক — মন্তব্যটি যথার্থ। সামাজিক স্তরবিন্যাসের আলোচনায় অন্যতম গুরুত্বপূর্ণ তত্ত্ব হচ্ছে জার্মান দার্শনিক ও অর্থনীতিবিদ কার্ল মার্কসের দ্বান্দ্বিক বস্তুবাদ। মার্কসের মতে উৎপাদন যন্ত্রের মালিকানার উপর ভিত্তি করে সমাজে পরস্পর বিরোধী দুটি শ্রেণি বিদ্যমান। যার একটি উৎপাদন কাজের সাথে জড়িত নয় অর্থাৎ মালিক শ্রেণী এবং অপরটি উৎপাদনের সাথে সম্পর্কিত বা শ্রমিক শ্রেণী। সামাজিক শ্রেণীর অবস্থান উৎপাদন পদ্ধতি এবং উৎপাদন উপকরণ এর মালিকানার উপর নির্ভশীল। পুঁজিপতি শ্রেণী উৎপাদন উপকরণের মালিক হওয়ায় তারা তাদের ইচ্ছামত শ্রমিকদের ব্যবহার করে। এতে তারা শ্রম চাই সর্বোচ্চ মুনাফা অর্জন করতে পারে। অপরদিকে শ্রমিক শ্রেণীর উৎপাদন উপকরণের মালিকানা না থাকায় শ্রম ছাড়া তাদের কিছুই বিক্রি করার থাকে না। এ কারণে শ্রমিক শ্রেণী বাধ্য হয়ে এই মালিক শ্রেণির ইচ্ছানুসারে উৎপাদন কাজে নিয়োজিত হয়। এর অবশ্যম্ভবী ফল হিসেবে মালিক শ্রেণী ও শ্রমিক শ্রেণীর মধ্যে সৃষ্টি হয় প্রবল সামাজিক অসমতা। উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, উৎপাদন উপকরণের মালিকানা থাকায় পুঁজিপতি শ্রেণী শ্রমিক শ্রেণীকে ইচ্ছামত শোষণ করে নিজের সামাজিক অবস্থান উন্নত করে। অর্থাৎ এ দুই শ্রেণীর মধ্যে বিদ্যমান সামাজিক অসমতা মূলত উৎপাদনের উপকরণের মালিকানার ভিত্তিতে সৃষ্টি হয়।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।