উদ্দীপকে ক ও খ এর মধ্যে সামাজিক অসমতামূলক উৎপাদনের উপকরণ মালিকানাভিত্তিক - ব্যাখ্যা কর
উত্তর: উদ্দীপকের ক ও খ তথা শিল্পপতি ও শ্রমিকের মধ্যে সামাজিক অসমতা মূলত উৎপাদানের উপকরণের মালিকানাভিত্তিক — মন্তব্যটি যথার্থ। সামাজিক স্তরবিন্যাসের আলোচনায় অন্যতম গুরুত্বপূর্ণ তত্ত্ব হচ্ছে জার্মান দার্শনিক ও অর্থনীতিবিদ কার্ল মার্কসের দ্বান্দ্বিক বস্তুবাদ। মার্কসের মতে উৎপাদন যন্ত্রের মালিকানার উপর ভিত্তি করে সমাজে পরস্পর বিরোধী দুটি শ্রেণি বিদ্যমান। যার একটি উৎপাদন কাজের সাথে জড়িত নয় অর্থাৎ মালিক শ্রেণী এবং অপরটি উৎপাদনের সাথে সম্পর্কিত বা শ্রমিক শ্রেণী। সামাজিক শ্রেণীর অবস্থান উৎপাদন পদ্ধতি এবং উৎপাদন উপকরণ এর মালিকানার উপর নির্ভশীল। পুঁজিপতি শ্রেণী উৎপাদন উপকরণের মালিক হওয়ায় তারা তাদের ইচ্ছামত শ্রমিকদের ব্যবহার করে। এতে তারা শ্রম চাই সর্বোচ্চ মুনাফা অর্জন করতে পারে। অপরদিকে শ্রমিক শ্রেণীর উৎপাদন উপকরণের মালিকানা না থাকায় শ্রম ছাড়া তাদের কিছুই বিক্রি করার থাকে না। এ কারণে শ্রমিক শ্রেণী বাধ্য হয়ে এই মালিক শ্রেণির ইচ্ছানুসারে উৎপাদন কাজে নিয়োজিত হয়। এর অবশ্যম্ভবী ফল হিসেবে মালিক শ্রেণী ও শ্রমিক শ্রেণীর মধ্যে সৃষ্টি হয় প্রবল সামাজিক অসমতা। উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, উৎপাদন উপকরণের মালিকানা থাকায় পুঁজিপতি শ্রেণী শ্রমিক শ্রেণীকে ইচ্ছামত শোষণ করে নিজের সামাজিক অবস্থান উন্নত করে। অর্থাৎ এ দুই শ্রেণীর মধ্যে বিদ্যমান সামাজিক অসমতা মূলত উৎপাদনের উপকরণের মালিকানার ভিত্তিতে সৃষ্টি হয়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ক ও খ এর মধ্যে সামাজিক অসমতামূলক উৎপাদনের উপকরণ মালিকানাভি…
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর