দৃশ্যকল্প-২ এর অবস্থা উত্তরণের সামাজিক নিরাপত্তা ধারণাটি মূল্যায়ন কর।
উত্তর: দৃশ্যকল্প ২ এর – অসহায় বৃদ্ধার করুন অবস্থার উত্তরণে সামাজিক নিরাপত্তা ধারণাটি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ যখন তাদের নিয়ন্ত্রণে বিপর্যয়ের সম্মুখীন হয় তখন সে অবস্থান মোকাবিলার জন্য সমাজ ও রাষ্ট্রের পক্ষে থেকে যেসব ব্যবস্থা গৃহীত হয় তার সমষ্টি হচ্ছে সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তা বিভিন্ন উপায়ে বাস্তবায়িত হতে পারে। যেমন— সামাজিক বিমা, সামাজিক সেবা, মৌলিক নিরাপত্তা ইত্যাদি। সামাজিক সেবার আওতায় সমাজের বৃদ্ধ, অসহায় অথবা যাদের জীবনধারণের জন্য সহায়তা প্ প্রয়োজন তাদেরকে রাষ্ট্র কর্তৃক বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয়। অর্থনৈতিকভাবে এ বিপন্ন ও বিধবাদের বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা প্রদান করা সামাজিক সেবা কার্যক্রমের উদাহরণ। এছাড়া মৌলিক নিরাপত্তা ব্যবস্থা দ্বারা উদ্বাস্তুদের জন্য মৌলিক চাহিদাসমূহ যেমন –খাদ্য, বাসস্থান, অর্থ সাহায্য ও স্বাস্থ্য সেবার অভাব পূরণ করা হয়। উদ্দীপকের দৃশ্যকল্প ২ এ বলা হয়েছে, নিঃসন্তান বিধবা বৃদ্ধার বর্তমান অবস্থা করুন। সহায় সম্পত্তি হারিয়ে নিঃস্ব হয়ে তিনি সাহায্যের জন্য দ্বারে দ্বারে ঘুরে বেড়ান। তার এই অবস্থার উত্তরণের জন্য সামাজিক নিরাপত্তার অন্তর্ভুক্ত উপায় তথা সামাজিক সেবা ও মৌলিক নিরাপত্তার বাস্তবায়ন প্রয়োজন। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা হয়, দৃশ্যকল্প ২ এর – অসহায় বৃদ্ধাকে সামাজিক সেবা ও মৌলিক নিরাপত্তার আওতায় সামাজিক সাহায্য প্রদানের মাধ্যমে পুনবার্সিত করা সম্ভব। অর্থাৎ সামাজিক নিরাপত্তার মাধ্যমে উদ্দীপকের বৃদ্ধার মতো দুস্থ মানুষদের অবস্থার উত্তরণ ঘটনো সম্ভব।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এর অবস্থা উত্তরণের সামাজিক নিরাপত্তা ধারণাটি মূল্যায়ন কর।
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর