উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে সামাজিক স্তরবিন্যাসের যে ধরনের ইঙ্গিত পাওয়া যায় তার বৈশিষ্ট্য আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে চিহ্নিত '?' স্থানে সামাজিক স্তরবিন্যাসের যে প্রথার ইঙ্গিত দেওয়া হয়েছে তা হলো জাতিবর্ণ প্রথা। কেননা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্র এগুলো হচ্ছে জাতিবর্ণ প্রথার প্রকারভেদ। নিচে জাতিবর্ণ প্রথার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করা হলো- প্রত্যেকটি জাতি বা বর্ণ একটি সামাজিক সংহতিপূর্ণ সামাজিক দল। কেউ ইচ্ছে করলেই এর সদস্যপদ পরিত্যাগ করতে পারে না। ধর্মের দিক থেকে জাতিবর্ণ অনেকটা কঠোর। জাতিবর্ণের কোনো সদস্য ধর্ম বহির্ভূত কোনো কাজ করতে পারে না। করলে তাকে সমাজচ্যুত করা হয়। জাতিবর্ণের সদস্যদেরকে তাদের স্বজাতি বা গোষ্ঠীর মধ্যেই বিবাহ করতে হয়। জাতিবর্ণ হলো একটি অসাম্য ব্যবস্থা। ধর্মই মানুষের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়। ধর্মই নির্ধারণ করে দেয় কোন জাতিবর্ণের লোকেরা কী ধরনের কাজ করবে। জাতিবর্ণে নির্দিষ্ট করে দেওয়া থাকে কোন শ্রেণির সাথে কোন শ্রেণির সম্পর্ক হবে। পেশা ও কর্ম অনুযায়ী সামাজিক শ্রেণি ও মর্যাদা নির্ধারিত হয়ে থাকে। উল্লিখিত ছকে মূলত জাতিবর্ণ প্রথার প্রকারভেদকে তুলে ধরা হয়েছে। যা পূর্বোক্ত বৈশিষ্ট্যগুলো বহন করে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে সামাজিক স্তরবিন্যাসের যে ধরনের ইঙ্গিত প…
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর