ঘটনা-১-এ কোন বিষয়টির কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ঘটনা-১-এ বয়স বৈষম্যবাদের কথা বলা হয়েছে। বয়স বৈষম্যবাদ বলতে বয়সের কারণে কোনো বয়সগোষ্ঠী বা তার কোনো সদস্যের প্রতি নেতিবাচক ধ্যান-ধারণা বা মনোভাব পোষণ ও তার সাথে বৈষম্যমূলক আচরণ করাকে বোঝায়। বয়স বিদ্বেষী ব্যক্তি বা সমাজ প্রবীণকে জৈবিক ও সামাজিকভাবে অযোগ্য বলে মনে করে। এ ধরনের মনোভাব থেকেই প্রবীণের প্রতি বৈষম্যমূলক আচরণ জন্ম নেয়। পৃথিবীর অধিকাংশ সমাজেই প্রবীণরা কম-বেশি বৈষম্যমূলক আচরণের শিকার হন। যেমনটি উদ্দীপকের ঘটনা-১-এ প্রতিফলিত হয়েছে। উদ্দীপকের ঘটনা-১-এ দেখতে পাই, চাকরি থেকে অবসর নেওয়ার পর কিবরিয়া সাহেব ও তার স্ত্রী ছেলেদের সংসারে অনেকটা অবহেলার পাত্র হিসেবে বসবাস করছেন। পূর্বোক্ত আলোচনা অনুযায়ী যা বয়স বৈষম্যবাদকে নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকের ঘটনা-১-এ বয়স বৈষম্যবাদের প্রতিফলন ঘটেছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
ঘটনা-১-এ কোন বিষয়টির কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর